Dhaka ০৮:২৪ অপরাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
বর্তমান সরকারের কার্যক্রমে জনগণের প্রত্যাশার প্রতিফলন ঘটেছে: বাণিজ্যমন্ত্রী পাংশায় পুলিশের অভিযানে দুই ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার শৈলকুপায় প্রস্তাবিত মেডিকেল-নার্সিং কলেজের স্থান পরিদর্শনে আইনমন্ত্রী দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা বাল্যবিবাহ ঠেকালেন ইউএনও, কনের মাকে জরিমানা ফ্লোরিডায় বাংলাদেশি শিক্ষার্থী বৃষ্টির মরদেহ শনাক্ত বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন, দেশে ভরি কত? জামায়াত মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি, এ সত্য প্রতিষ্ঠিত হয়ে গেছে: আইনমন্ত্রী স্বৈরাচাররা শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছিল : তারেক রহমান মহান মে দিবসে শ্রমিকদের প্রতি রাষ্ট্রপতির শ্রদ্ধা

বালিয়াকান্দিতে ১৭জনকে জরিমানা

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৮:১০:৩৮ অপরাহ্ন, সোমবার, ১২ জুলাই ২০২১
  • / 793

জনতার আদালত অনলাইন ॥ লকডাউনের ১২তম দিনে রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার রামদিয়াতে অনুমোদনবিহীন গরু হাট বসানোর দায়ে ও বিভিন্ন বাজারে স্বাস্থ্য বিধি না মানায় মোবাইল কোর্টে ১৭জনকে ৩৮ হাজার ৪শত টাকা জরিমানা করা হয়েছে । মোবাইল কোর্ট পরিচালনা করেছেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট আম্বিয়া সুলতানা।

সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার ৭টি ইউনিয়নের বিভিন্ন সড়ক, হাট-বাজার, মোড়ের দোকান, সড়কে চলাচলরত মোটর সাইকেল চেকিং করাসহ টহল জোড়দার করেন উপজেলা প্রশাসন, বাংলাদেশ সেনাবাহিনী, বিজিবি ও বালিয়াকান্দি থানা পুলিশ। বিনা প্রয়োজনে ঘর থেকে বের হলেই জেরার মুখে পড়তে হচ্ছে। স্বাস্থ্য বিধি না মানলেই গুনতে হচ্ছে জরিমানা। অভিযানের পাশাপাশি জনসচেতনতা সৃষ্টিতে মাইকে বিনা প্রয়োজনে ঘর থেকে বের না হওয়ার অনুরোধ জানানো হচ্ছে।

উপজেলা নির্বাহী অফিসার আম্বিয়া সুলতানা বলেন, উপজেলার রামদিয়াতে অনুমোদনবিহীন গরু হাটে ও  বিভিন্ন বাজারে মোবাইল কোর্টে ১৭জনকে ৩৮ হাজার ৪শত টাকা জরিমানা করা হয়েছে। এ অভিযান অব্যহত থাকবে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

বালিয়াকান্দিতে ১৭জনকে জরিমানা

প্রকাশের সময় : ০৮:১০:৩৮ অপরাহ্ন, সোমবার, ১২ জুলাই ২০২১