রূপগঞ্জে কারখানায় ভয়াবহ অগ্নিকান্ডে ৫২ জন শ্রমিকের নিহতের ঘটনায় মহিলা পরিষদ রাজবাড়ী জেলা শাখার শোক বিবৃতি

- প্রকাশের সময় : ০৮:৫০:৪১ অপরাহ্ন, রবিবার, ১১ জুলাই ২০২১
- / 591

০৮/০৭/২০২১ তারিখে নারায়ণগঞ্জের রূপগঞ্জে হাসেম ফুড এন্ড বেভারেজ লিমিটেডের কারখানায় ভয়াবহ অগ্নিকা-ে এ পর্যন্ত ৫২ জন শ্রমিকের মৃত্যু ও শত শত শ্রমিকের আহত হবার মর্মান্তিক ঘটনায় বাংলাদেশ মহিলা পরিষদ রাজবাড়ী জেলা শাখা গভীরভাবে শোকাহত।
বাংলাদেশ মহিলা পরিষদ রাজবাড়ী জেলা শাখা রূপগঞ্জের খাদ্য তৈরির কারখানায় ভয়াবহ এই অগ্নিকা-ে যারা মৃত্যুবরণ করেছে তাদের পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ প্রদানের দাবি জানায় এবং আহতদের দ্রুত পুর্ণ চিকিৎসার ব্যবস্থা গ্রহণ ও উপযুক্ত ক্ষতিপূরণের জোর দাবি জানায়। সুষ্ঠ দতন্ত সাপেক্ষে এহেন ঘটনার পূনরাবৃত্তি যেন না ঘটে সেদিকে নজর রেখে অপরাধীদের কঠোর শাস্তির দাবি জানাই।
বাংলাদেশ মহিলা পরিষদ রাজবাড়ী জেলা শাখার পক্ষ থেকে নিহত শ্রমিকদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন ও পরিবারের স্বজনদের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি।
ধন্যবাদসহ
বাংলাদেশ মহিলা পরিষদ, রাজবাড়ী জেলা শাখার পক্ষে
লাইলী নাহার
সভাপতি
বাংলাদেশ মহিলা পরিষদ
রাজবাড়ী জেলা শাখা।





















