গোয়ালন্দে ৫ জুয়াড়ী গ্রেপ্তার

- প্রকাশের সময় : ০৭:৪১:১৮ অপরাহ্ন, শনিবার, ১০ জুলাই ২০২১
- / 345

জনতার আদালত অনলাইন ॥ গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া থেকে শুক্রবার দিনগত রাতে ৫ জুয়াড়ীকে গ্রেপ্তার করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ। তাদের বিরুদ্ধে জুয়া আইনে মামলা দিয়ে শনিবার রাজবাড়ীর আদালতে সোপর্দ করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলো, টাঙ্গাইল সদর উপজেলার শাবালিয়া গ্রামের শাহাজান সরকারের ছেলে মামুন সরকার (৩২), ঢাকা জেলার ধামরাই উপজেলার চৌঠাল গ্রামের তেলামউদ্দিন মোল্লার ছেলে শরীফ মোল্লা (২৮), সিরাজগঞ্জ জেলার চৌহালী উপজেলার মধ্য খাসকাউলিয়া মিয়াপাড়া গ্রামে আলতাফ হোসেনের ছেলে নুর হোসেন (২৮), ফরিদপুর জেলার নগরকান্দা উপজেলার ছাগলদী গ্রামের মজিবর রহমানের ছেলে রাকিব শেখ (২৪), রাজবাড়ী জেলার পাংশা উপজেলার বাগদুলী গ্রামের আফজাল মোল্লার ছেলে আকবর মোল্লা (৩২)।
গোয়ালন্দ ঘাট থানার এসআই মিজানুর রহমান আকন্দ জানান, গোপন সংবাদের ভিত্তিতে দৌলতদিয়া রেলস্টেশন এলাকার পাবনা বোডিংয়ের ২য় তলার একটি কক্ষে শুক্রবার দিনগত রাত ১০টার দিকে অভিযান চালিয়ে জুয়া খেলারত অবস্থায় ওই ৫জনকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে ১৯ হাজার ১শ টাকা ও জুয়া খেলায় ব্যবহৃত তাস উদ্ধার করা হয়।





















