গুরুত্বপূর্ণ সংবাদ:
ডিবির অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ৩
সংবাদদাতা-
- প্রকাশের সময় : ০৭:২১:৫৭ অপরাহ্ন, রবিবার, ৪ জুলাই ২০২১
- / 499
জনতার আদালত অনলাইন ॥ রাজবাড়ীর ডিবি পুলিশ পৃথক অভিযান চালিয়ে ইয়াবাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতরা হলো রাজবাড়ী সদর উপজেলার ধুলদিজয়পুর গ্রামের মকবুল মোল্লার ছেলে ইমরান মোল্লা, বালিয়াকান্দি উপজেলার বহরপুর মধ্যপাড়ার আশেক আলীর ছেলে সামজাদ হোসেন ও হানিফ মন্ডলের ছেলে রিপন মন্ডল।
রাজবাড়ী ডিবি ওসি প্রানবন্ধু চন্দ্র বিশ্বাস জানান, রাজবাড়ী জেলার সদর থানাধীন বিলনয়াবাদ এলাকার একটি চা দোকানের সামনে হতে ১০২ (একশত দুই) পিছ ইয়াবা ট্যাবলেটসহ মো: ইমরান মোল্লা (২৯), কে গ্রেপ্তার করা হয়।
অপরদিকে বালিয়াকান্দি থানাধীন বহরপুর থেকে ৫০ পিচ ইয়াবাসহ মোঃ সামজাদ হোসেন(২১) ও মোঃ রিপন মন্ডলকে গ্রেপ্তার করা হয়।
এব্যাপারে আসামিদের বিরুদ্ধে পৃথক দুটি মামলা হয়েছে।
Tag :





















