Dhaka ০৪:৩৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

সাংবাদিক জাহাঙ্গীর হোসেনের মায়ের ইন্তেকাল

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৮:০৬:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ জুলাই ২০২১
  • / 331

জনতার আদালত অনলাইন ॥ দৈনিক কালের কণ্ঠ ও একুশে টিভির রাজবাড়ী জেলা প্রতিনিধি অনলাইন পোর্টাল রাজবাড়ী বার্তার সম্পাদক জাহাঙ্গীর হোসেনের মা জাহানারা বেগম (৬০) বৃহস্পতিবার সকালে হৃদরোগে আক্রান্ত হয়ে রাজবাড়ী সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি..রাজিউন)। রাজবাড়ী শহরের সজ্জানকান্দা গ্রামের  বাসিন্দা ছিলেন তিনি। মৃত্যুকালে তিনি স্বামী, দুই ছেলে, এক মেয়ে, নাতি, নাতনি, আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

 জাহাঙ্গীর হোসেন জানান, তার মা অনেকদিন ধরেই ডায়াবেটিকস রোগে ভুগছিলেন। বৃহস্পতিবার সকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে রাজবাড়ী সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানেই তিনি মারা যান।

বিকেলে রাজবাড়ী সদর উপজেলা পরিষদ চত্ত্বরে জানাজার নামাজ শেষে ভোকেশনাল সংলগ্ন সজ্জনকান্দা পৌর কবরস্থানে তাকে দাফন করা হয়।

তার মৃত্যুতে রাজবাড়ীর পুলিশ সুপার এমএম শাকিলুজ্জামান, দৈনিক জনতার আদালতের সম্পাদক কৃষকলীগের কেন্দ্রীয় নেতা নুরে আলম সিদ্দিকী হক, রাজবাড়ী জেলা প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ সানাউল্লাহ, সাধারণ সম্পাদক সৌমিত্র শীল চন্দন গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

সাংবাদিক জাহাঙ্গীর হোসেনের মায়ের ইন্তেকাল

প্রকাশের সময় : ০৮:০৬:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ জুলাই ২০২১