Dhaka ০৮:২৪ অপরাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
বর্তমান সরকারের কার্যক্রমে জনগণের প্রত্যাশার প্রতিফলন ঘটেছে: বাণিজ্যমন্ত্রী পাংশায় পুলিশের অভিযানে দুই ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার শৈলকুপায় প্রস্তাবিত মেডিকেল-নার্সিং কলেজের স্থান পরিদর্শনে আইনমন্ত্রী দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা বাল্যবিবাহ ঠেকালেন ইউএনও, কনের মাকে জরিমানা ফ্লোরিডায় বাংলাদেশি শিক্ষার্থী বৃষ্টির মরদেহ শনাক্ত বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন, দেশে ভরি কত? জামায়াত মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি, এ সত্য প্রতিষ্ঠিত হয়ে গেছে: আইনমন্ত্রী স্বৈরাচাররা শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছিল : তারেক রহমান মহান মে দিবসে শ্রমিকদের প্রতি রাষ্ট্রপতির শ্রদ্ধা

শুদ্ধাচার পুরস্কার পেলেন বালিয়াকান্দির ইউএনও আম্বিয়া সুলতানা 

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৮:০৪:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ জুলাই ২০২১
  • / 418

জনতার আদালত অনলাইন ॥ শুদ্ধাচার পুরস্কার পেলেন  রাজবাড়ী জেলার বালিয়াাকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা আম্বিয়া সুলতানা। স্বচ্ছতা, জবাবদিহিতা ও সরকারি কার্য সম্পাদনে গুরুত্বপূর্ণ অবদান রাখায় তাঁকে এই সম্মাননা প্রদান করা হয়। জাতীয় শুদ্ধাচার ২০২০-২১ উপ লক্ষ্যে রাজবাড়ী জেলার ৫ টি উপজেলার মধ্যে মাঠ পর্যায়ে শুদ্ধাচার চর্চার মাধ্যমে উল্লেখযোগ্য অবদান রাখায় উপজেলা কার্যালয়সমূহের ৪-১০ম গ্রেডের সরকারি কর্মচারীদের মধ্য হতে তিনি শুদ্ধাচার পুরস্কারের জন্য নির্বাচিত হন। বুধবার (৩০ জুন) বিকেলে রাজবাড়ী জেলা প্রশাসকের কার্যালয়ে তাঁর হাতে শুদ্ধাচার পুরস্কার প্রদান করেন জেলা প্রশাসক দিলশাদ বেগম। এসময় জেলা প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তারা ও জেলার অন্যান্য  কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। শ্রেষ্ঠত্বের পুরস্কার হিসেবে সম্মাননা ক্রেস্ট ও সনদ তাঁর হাতে তুলে দেয়া হয়। তাঁর এই সম্মাননা প্রাপ্তিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুভেচ্ছা জানিয়েছেন বালিয়াকান্দি উপজেলার সরকারি বেসরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, সাংস্কৃতিক কর্মী, সাংবাদিক, শিক্ষকসহ সর্বসাধারণ। বালিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা আম্বিয়া সুলতানা বলেন, এ প্রাপ্তি কাজের প্রতি আমাকে আরও বেশি দায়িত্বশীল করবে। উপজেলার সবাইকে নিয়ে ঐক্যবদ্ধ ভাবে কাজ করায় এই পুরস্কার বলে তিনি মনে করেন। তিনি তাঁর মেধার সর্বোচ্চটুকু দিয়ে জনসেবায় নিয়োজিত রাখবেন বলেও তিনি জানান। তিনি শ্রদ্ধেয় জেলা প্রশাসক স্যারসহ জেলা প্রশাসনের সকল অগ্রজ ও অনুজ সহকর্মীগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। প্রসঙ্গত: বালিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদানের পর তিনি কৃষকদের ভোক্তা স্বার্থ রক্ষায় হাট-বাজারে অভিযান পরিচালনা করে ব্যাপক প্রশংসিত হোন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

শুদ্ধাচার পুরস্কার পেলেন বালিয়াকান্দির ইউএনও আম্বিয়া সুলতানা 

প্রকাশের সময় : ০৮:০৪:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ জুলাই ২০২১