Dhaka ০৮:২২ অপরাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
বর্তমান সরকারের কার্যক্রমে জনগণের প্রত্যাশার প্রতিফলন ঘটেছে: বাণিজ্যমন্ত্রী পাংশায় পুলিশের অভিযানে দুই ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার শৈলকুপায় প্রস্তাবিত মেডিকেল-নার্সিং কলেজের স্থান পরিদর্শনে আইনমন্ত্রী দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা বাল্যবিবাহ ঠেকালেন ইউএনও, কনের মাকে জরিমানা ফ্লোরিডায় বাংলাদেশি শিক্ষার্থী বৃষ্টির মরদেহ শনাক্ত বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন, দেশে ভরি কত? জামায়াত মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি, এ সত্য প্রতিষ্ঠিত হয়ে গেছে: আইনমন্ত্রী স্বৈরাচাররা শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছিল : তারেক রহমান মহান মে দিবসে শ্রমিকদের প্রতি রাষ্ট্রপতির শ্রদ্ধা

বালিয়াকান্দিতে রেড ক্রিসেন্টের উদ্যোগে অসহায়দের মাঝে খাবার বিতরণ

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৭:৫৪:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ জুলাই ২০২১
  • / 311

জনতার আদালত অনলাইন ॥ সরকার ঘোষিত কঠোর লকডাউনের কারণে কর্মহীন ও অসহায় হতদরিদ্রদের মাঝে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি,রাজবাড়ী জেলা ইউনিটের উদ্যোগে রান্না করা খাবার বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার দিনভর বৃষ্টি উপেক্ষা করে বালিয়াকান্দি উপজেলার টিএন্ডটি পাড়া আদিবাসী পল্লী, বালিয়াকান্দি ওয়াপদা মোড় আদিবাসী পল্লী, হাড়িখালী আদিবাসী পল্লী, বারুগ্রাম আবাসন প্রকল্প, দিলালপুর আশ্রয়ন প্রকল্প, বহরপুর আদিবাসীপাড়া, বালিয়াকান্দি রিপোর্টার্স ক্লাবের সামনে সড়কে চলাচলরত ভ্যান চালকদের মাঝে রান্না করা সাড়ে ৩শত প্যাকেট খাবার বিতরণ করা হয়।

খাবার বিতরণকালে উপস্থিত ছিলেন, রাজবাড়ী জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের সাধারন সম্পাদক শামীমা আক্তার মুনমুন, নারুয়া ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আব্দুস সালাম মাষ্টার, এ্যাডভোকেট রোকনুজ্জামান, বিপ্লব পাল, বালিয়াকান্দি উপজেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি সনজিৎ কুমার দাস, সাধারণ সম্পাদক সোহেল রানা, যুব প্রধান নাজমুস শাকিব ও সেচ্ছাসেবকরা উপস্থিত ছিলেন।

রাজবাড়ী জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের সাধারন সম্পাদক শামীমা আক্তার মুনমুন বলেন, ইতিমধ্যেই রাজবাড়ী সদর উপজেলা, গোয়ালন্দ উপজেলায় রান্না করা খাবার বিতরণ করা হয়েছে। আগামী ২৩ জুলাই পর্যন্ত খাবার বিতরণ কার্যক্রম চলবে। এছাড়াও করোনা রোগীদের জন্য ফ্রি এ্যাম্বুলেন্স সার্ভিস, অক্সিজেন সার্ভিস চালু রয়েছে। করোনার টিকা প্রদান কার্যক্রমের শুরু থেকেই রাজবাড়ী রেড ক্রিসেন্ট ইউনিটের সেচ্ছাসেবকরা দায়িত্ব পালন করে আসছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

বালিয়াকান্দিতে রেড ক্রিসেন্টের উদ্যোগে অসহায়দের মাঝে খাবার বিতরণ

প্রকাশের সময় : ০৭:৫৪:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ জুলাই ২০২১