Dhaka ০২:৪৯ পূর্বাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
বিএনপির বিরুদ্ধে জামায়াত ও এনসিপি অপপ্রচার চালাচ্ছে: রাশেদ খান প্রধানমন্ত্রীর প্রটোকল টিমের সাথে বাগবিতণ্ডা, পদ হারালেন ছাত্রদল নেতা অসহায় মানুষের পাশে থাকতে নেতা-কর্মীদের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর রাত্রিযাপনে এসে ধর্ষণের শিকার গৃহবধূ, হোটেল মালিক গ্রেফতার বরিশালে এইডস রোগী বাড়ছে, বেশির ভাগই সমকামী খুলনায় ভাড়া বাসা থেকে নানী ও দুই নাতির মরদেহ উদ্ধার ভাইরাল মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’ নামের বানান ভুল, চিড়িয়াখানার কিউরেটরকে বদলি আদ-দ্বীন হাসপাতালে সংবাদ সংগ্রহে বাধা, সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ আওয়ামী লীগ প্রায় ছয় লাখ কোটি টাকা ব্যাংক থেকে নিয়ে গেছে: গণপূর্ত মন্ত্রী বিয়ের জন্য পাত্র খুঁজে পাচ্ছেন না বাঁধন!

পাংশায় সড়ক দুর্ঘটনায় আহত চিকিৎসকের মৃত্যু

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৮:০৬:৪৪ অপরাহ্ন, সোমবার, ৩১ মে ২০২১
  • / 506

জনতার আদালত অনলাইন ॥ রাজবাড়ীর পাংশায় সড়ক দুর্ঘটনায় আহত চিকিৎসক রাকিব আহসান জয় সোমবার বিকেল ৪ টার দিকে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তিনি পাংশা পৌর শহরের নারায়নপুর কলেজ মোড় এলাকার বাসিন্দা ছিলেন। রাকিবের বাবার নাম ফকীর আবদুর রাজ্জাক। রাকিব আহসান রাজবাড়ী জেলা আওয়ামীলীগের সাবেক স্বাস্থ্য বিষয়ক সম্পাদক। তিনি রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের পদমদী গ্রামের বাসিন্দা।

নিহতের চাচাতো ভাই ডা. আবুল হোসেন কলেজের সহকারী অধ্যাপক শাহ্ মোজতুবা রশীদ আল কামাল জানান, ‘আমার ভাই রাশিয়ার ইউক্রেন থেকে চিকিৎসাশাস্ত্রে ডিগ্রী অর্জণ করেন। প্রায় ২০ বছর ধরে পাংশা শহরে বসবাস করতেন। শুক্রবার সন্ধ্যায় রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের মৈশালা মোড় নামক এলাকায় তিনি দুর্ঘটনার শিকার হন। তাঁর মোটর সাইকেলটি একটি গাড়ি ধাক্কা দিলে গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে চিকিৎসা সেবা দেওয়া হয়। সেখানে তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে তাকে তাৎক্ষণিক ফরিদপুর বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। পরে তাকে ঢাকার এভার কেয়ার নামে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা চলছিল। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার বিকেল ৪টায় মারা যান।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

পাংশায় সড়ক দুর্ঘটনায় আহত চিকিৎসকের মৃত্যু

প্রকাশের সময় : ০৮:০৬:৪৪ অপরাহ্ন, সোমবার, ৩১ মে ২০২১