Dhaka ০৭:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
গ্যাস সংকট সমাধানে বাংলাদেশকে সহযোগিতার আশ্বাস মালয়েশিয়ার মেয়েকে মানসিক রোগী দাবি করে ক্ষমা চাইলেন জামায়াত নেতা নওগাঁ সরকারি বিশ্ববিদ্যালয় কলেজে পুলিশ-র‌্যাবের উদ্যোগে মতবিনিময় সভা নওগাঁয় দুবাই পাঠানোর নামে ১৮ লাখ টাকা আত্মসাতের অভিযোগ ফরিদপুরে হাতির ধাক্কায় উল্টে গেল অটোরিকশা, নিহত ১০ মাসের শিশু ২১ শিক্ষার্থীর প্রাণ গেল, অথচ ধর্মেন্দ্রকে মালা পরালো বিজেপি: কংগ্রেস নেতা স্বেচ্ছাসেবক দলের নতুন কেন্দ্রীয় কমিটি: শীর্ষ পদে আলোচনায় যাঁরা টানা বৃষ্টিতে মধুখালীতে মরিচ চাষে বিপর্যয়, মণপ্রতি দাম ১০ হাজার টাকা পোরশায় মাদকবিরোধী অভিযানে চোলাই মদ তৈরির উপকরণ উদ্ধার বন্ধ ইটভাটা ফের চালুর চেষ্টা, ব্যবস্থা নেওয়ার আশ্বাস পরিবেশ অধিদপ্তরের

বালিয়াকান্দিতে ৬০ বছরের যাতায়াতের পথ বন্ধের অভিযোগ

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৮:০৫:১২ অপরাহ্ন, রবিবার, ৩০ মে ২০২১
  • / 392

জনতার আদালত অনলাইন ॥ রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়ন ভুমি অফিসের জায়গা দখল করাসহ ৬০ বছরের যাতায়াতের পথ বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। প্রতিকার চেয়ে ভুক্তভোগীরা উপজেলা নির্বাহী অফিসারের নিকট লিখিত ভাবে অভিযোগ দায়ের করেছেন।

বহরপুর গ্রামের হাতেম বিশ্বাস, হালিম, জহির, তারিক, লাবলু, জাফর, মিরাজুলসহ স্থানীয় লোকজন অভিযোগে বলেন, তারা বহরপুর ইউনিয়ন ভুমি অফিস সংলগ্ন এলাকার বাসিন্দা। তাদের বসতবাড়ী থেকে বের হওয়ার মতো কোন জায়গা না থাকায় ইউনিয়ন ভুমি অফিসের নিজস্ব পরিত্যক্ত জমির উপর দিয়ে ৬০ বছর যাবৎ যাতায়াত করে আসছিলেন। গত ২১ মে অফিস বন্ধ থাকার সুযোগে আঃ মজিদ ভুমি অফিসের জায়গা দখল করে এবংয় যাতায়াতের পথ বন্ধ প্রাচীর নির্মাণ করছে। স্থানীয় লোকজন এ কাজে প্রতিবাদ করলে কাজ বন্ধ না করে চালিয়ে যাচ্ছে কার্যক্রম। ইউনিয়ন ভুমি অফিস থেকে কাজ বন্ধ করার নির্দেশ প্রদান করলে সামনের কাজ বন্ধ করে পিছনের দিকে রাস্তা বন্ধ করে কাজ চালিয়ে যাচ্ছে। এতে অন্তত ৫টি পরিবারের চলাচলের সড়ক বন্ধ হয়ে যাওয়ার কারণে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। ফলে গত ২৭ মে প্রতিকার চেয়ে উপজেলা নির্বাহী অফিসারের নিকট লিখিত অভিযোগ দায়ের করেছে ভুক্তভোগীরা।

আঃ মজিদের পরিবারের সদস্যরা জানিয়েছেন, তাদের জায়গায় তারা বাউন্ডারী নির্মাণ করছে। এতে কারো পথ বন্ধ হলে কি করবেন।

বহরপুর ইউনিয়ন ভুমি সহকারী কর্মকর্তা মোঃ আব্দুস সোবাহান বলেন, কাজ বন্ধ রাখা হয়েছে। সার্ভেয়ার এসে পরিমাপের পর কাজ করতে পারবেন।

উপজেলা নির্বাহী অফিসার আম্বিয়া সুলতানা বলেন, তদন্ত পুর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

বালিয়াকান্দিতে ৬০ বছরের যাতায়াতের পথ বন্ধের অভিযোগ

প্রকাশের সময় : ০৮:০৫:১২ অপরাহ্ন, রবিবার, ৩০ মে ২০২১