গুরুত্বপূর্ণ সংবাদ:
রাজবাড়ীতে পদ্মা নদীতে গোসল করতে নেমে কিশোরের মৃত্যু

সংবাদদাতা-
- প্রকাশের সময় : ০৫:৫৪:৩৩ অপরাহ্ন, বুধবার, ২৬ মে ২০২১
- / 493

জনতার আদালত অনলাইন ॥ রাজবাড়ী সদর উপজেলার বরাট ইউনিয়নের উড়াকান্দা গ্রামে পদ্মা নদীতে গোসল করতে নেমে সালমান আলী নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। সে একই গ্রামের আলেপ আলীর ছেলে। বুধবার দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে। নিহত ওই কিশোর শারীরিক প্রতিবন্ধী ছিল বলে জানা গেছে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, সালমান আলী তার বন্ধুদের সাথে পদ্মা নদীতে গোসল করতে যায়। সবার সাথে সেও সাঁতার কাটছিল। হঠাৎই নদী উত্তাল হয়ে পড়ে। এসময় সবাই নিরাপদে পাড়ে ফিরে আসলেও সালমান ফিরতে পারেনি। প্রায় এক ঘণ্টা পর তার লাশ নদীতে ভেসে ওঠে।
বরাট ইউপি চেয়ারম্যান মনিরুজ্জামান সালাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
Tag :






















