Dhaka ০১:৪০ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
মহেশপুরে সাপের কামড়ে কৃষকের মৃত্যু যুক্তরাষ্ট্র ও মিত্রদের বড় ধরনের নতুন হামলার প্রস্তুতি, কঠোর হুঁশিয়ারি ইরানের পাচারের সম্পদ থেকে রাজস্ব আদায়ের উদ্যোগ আইফোন দিতে রাজি না হওয়ায় অপ্রতীমকে হত্যা, ৩ ঘাতকের স্বীকারোক্তি বদলগাছী হাসপাতালে গাছ কাটার অভিযোগ, নিলাম নিয়ে প্রশ্ন ন্যাম ভবন থেকে এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার অচিরেই বিদ্যুৎ সমস্যার স্থায়ী সমাধান হবে: এস এম জিলানী ১১ খাতে অনলাইনে ভ্যাট রিটার্ন দাখিল বাধ্যতামূলক করল এনবিআর আগামী জানুয়ারিতে ইউপি নির্বাচন হতে পারে : ইসি মাছউদ বিশ্বজয়ী হাফেজদের উপহার দেওয়া ‘নেক্সাস’ বই ফেরত নিলেন ধর্ম প্রতিমন্ত্রী

বালিয়াকান্দিতে ইয়াবাসহ গ্রেফতার ছাত্রলীগ নেতা রনি

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৮:১১:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ এপ্রিল ২০২১
  • / 608

জনতার আদালত অনলাইন ॥ রাজবাড়ীর বালিয়াকান্দিতে ইয়াবাসহ গ্রেফতার হয়েছে ছাত্রলীগ নেতা রনি মৃধা। সে উপজেলার নারুয়া ইউনিয়নের ছোট হিজলী গ্রামের কামাল মৃধার ছেলে। উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক পদে মনোনয়ন চেয়েছিলেন তিনি।

একজন রাজনৈতিক নেতার মতো চলতো রনি মৃধা। সব সময় পাঞ্জাবী ও টুপি পড়ে চলাচল করতো। সাথে থাকতো মোটর সাইকেল বহর। তার নিজের ফেসবুকে রাজবাড়ী জেলার এমপি, প্রভাবশালী রাজনৈতিক নেতা, জনপ্রতিনিধিদের সাথে অসংখ্য ছবি রয়েছে। মঙ্গলবার রাতে রাজবাড়ী জেলা গোয়েন্দা শাখার সদস্যরা নারুয়া এলাকা থেকে ১০৫ পিছ ইয়াবাসহ তাকে গ্রেফতার করে। এব্যাপারে ডিবি পুলিশ বাদী হয়ে বালিয়াকান্দি থানায় মামলা দায়ের করে। তাকে বুধবার রাজবাড়ী আদালতে পাঠানো হয়। বিজ্ঞ বিচারক তাকে জামিন না মঞ্জুর করে কারাগারে প্রেরণ করে।  গত ৯ এপ্রিল বালিয়াকান্দি উপজেলা ছাত্রলীগের এক বছরের জন্য কমিটি গঠন করা হয়। ওই কমিটির সাধারণ সম্পাদক হিসেবে সিবি জমা দিয়েছিলেন।

বালিয়াকান্দি থানার ওসি তারিকুজ্জামান বৃহস্পতিবার বিকালে বলেন, জেলা গোয়েন্দা শাখার সদস্যরা ইয়াবাসহ গ্রেফতার করে বালিয়াকান্দি থানায় মামলা দায়ের করেছে। তাকে রাজবাড়ী আদালতে পাঠানো হয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

বালিয়াকান্দিতে ইয়াবাসহ গ্রেফতার ছাত্রলীগ নেতা রনি

প্রকাশের সময় : ০৮:১১:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ এপ্রিল ২০২১