রবিবার, ২২ নভেম্বর, ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
রিয়ালের তরুণ প্রতিভাকে দলে টানতে চায় আর্জেন্টিনা, চিন্তায় স্পেন ‘দল করবেন বিএনপি, কথা বলবেন আওয়ামী লীগের মতো, এদের চিনে রাখুন’ আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে রায়ে উল্লেখ করা হয়েছে: প্রসিকিউটর মানবিকতা নির্ভর ও জনকল্যাণমুখী দেশ গড়তে চায় সরকার : ডা. জুবাইদা ব্রেন টিউমার ও ক্যানসারে চিকিৎসাধীন ইলিয়াস কাঞ্চনের সর্বশেষ অবস্থা জানালেন রোজিনা ঢাকার বাইরে বিনা খরচে ক্রিকেট শেখাবে বিসিবি! মুক্তির দিনেই ঢাকায় ‘জিটিএ ৬’ খেলার সুযোগ দিল গিগাবাইট ২৬/১১ স্মরণে মুম্বাইয়ে শাহরুখের আবেগঘন বক্তব্য নতুন মজুরি বোর্ডের মাধ্যমে পোশাক শ্রমিকদের প্রত্যাশা পূরণ হবে : শ্রমমন্ত্রী ‘দার-ই-নিজাত’-এর জারিয়াব এবার বরফনীল শাড়িতে, দেখুন ১০ ছবি

বালিয়াকান্দিতে বসতবাড়িতে হামলার অভিযোগ

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৭:৩৫:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ মার্চ ২০২১
  • / 441

 জনতার আদালত অনলাইন॥  রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের নতুনচর গ্রামে সোমবার দুপুরে আমজাদ মৃধার বসতবাড়িতে হামলার ঘটনা ঘটেছে।

আমজাদ মৃধার ছেলে আক্তারুজ্জামান মৃধা অভিযোগ করে জানান, তাদের বাড়ির পাশে পুকুর খনন করে মাটি ট্রাকে করে তাদের জায়গার উপর দিয়ে নিচ্ছে জাহিদুল। তারা নিষেধ করায় জাহিদ দলবল নিয়ে তাদের বসতঘরে হামলা চালিয়ে ভাংচুর করেছে।

অভিযুক্ত জাহিদুল ইসলাম জানান, পুকুর খননের শুরু থেকেই আক্তার মৃধা বাধার সৃষ্টি করছিল। সোমবার তারা ভেকুর ড্রাইভারসহ শ্রমিকদের মারধর করে। বিষয়টি জানতে সেখানে গেলে উত্তেজনার সৃষ্টি হয়।

বালিয়াকান্দি থানার ওসি (তদন্ত) সুমন কুমার আদিত্য জানান, এঘটনায় কেউ লিখিত অভিযোগ দেয়নি। তবে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে উভয়পক্ষকে নিবৃত্ত থাকতে নির্দেশ দিয়েছে। বিষয়টি তাদের মীমাংসা করতে বলা হয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

বালিয়াকান্দিতে বসতবাড়িতে হামলার অভিযোগ

প্রকাশের সময় : ০৭:৩৫:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ মার্চ ২০২১