Dhaka ০১:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
গোপালগঞ্জে মহাসড়কের পাশ থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার বঙ্গভবনে দাপ্তরিক কার্যক্রম শুরু করলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি রাষ্ট্রপতি নির্বাচনে সম্পূর্ণ প্রস্তুত নির্বাচন কমিশন : সিইসি ২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক : বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশ হাইকোর্টের টিকা-চিকিৎসা থাকলেও বাড়ছে হেপাটাইটিসের ঝুঁকি একরামুল হত্যা মামলায় ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ সেনা হেফাজতে বঙ্গভবনে আজ প্রথম দাপ্তরিক কার্যক্রম শুরু করবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি শাহজালালে বিদেশি এয়ারলাইন্সের অতিরিক্ত ফ্লাইট অনুমোদন সাময়িক স্থগিত রাজবাড়ীতে তথ্য জালিয়াতি করে শিক্ষার্থী ভর্তি ও টিসি প্রদানের অভিযোগ ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রথম উপ-উপাচার্য হিসেবে নিয়োগ পেলেন অধ্যাপক ড. সালমা বেগম

বালিয়াকান্দিতে ম্যারাথন প্রতিযোগিতা অনুষ্ঠিত

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৮:০৭:৫০ অপরাহ্ন, শনিবার, ৬ মার্চ ২০২১
  • / 503

জনতার আদালত অনলাইন ॥  জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ সেনাবাহিনীর আয়োজনে ও বালিয়াকান্দি উপজেলা প্রশাসনের সহযোগিতায় শনিবার সকালে বালিয়াকান্দিতে ম্যারাথন দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

বালিয়াকান্দি উপজেলা শেখ রাসেল মিনি স্টেডিয়াম থেকে বেলুন ও শান্তির প্রতিক পায়রা উড়িয়ে প্রতিযোগিতার উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা মো. আবুল কালাম আজাদ। এসময় উপজেলা নির্বাহী অফিসার আম্বিয়া সুলতানা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এসএম আবু দারদা, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শাফিন জব্বার, বালিয়াকান্দি থানার ওসি তারিকুজ্জামান, পুলিশ পরিদর্শক (তদন্ত) সুমন কুমার আদিত্য, উপজেলা নারী ভাইস চেয়ারম্যান খোদেজা বেগম, উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল হান্নান মোল্যা, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল মতিন ফেরদৌস প্রমুখ উপস্থিত ছিলেন। বালিয়াকান্দি শেখ রাসেল মিনি স্টেডিয়াম থেকে বহরপুর পোস্ট অফিস পর্যন্ত পাঁচ কিলোমিটার দৌড় প্রতিযোগিতায় উপজেলার সহ¯্রাধিক মানুষ অংশগ্রহণ করেন। প্রতিযোগিতার বিজয়ী ১০ জন হলেন পারভেজ মন্ডল, সাজ্জাদ হোসেন, রানা শেখ, জুবায়ের শেখ, আরমান মৃধা, তামিম, মনজু খান, রবিউল ইসলাম, কায়সার হোসেন ও রিয়াজ হোসেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

বালিয়াকান্দিতে ম্যারাথন প্রতিযোগিতা অনুষ্ঠিত

প্রকাশের সময় : ০৮:০৭:৫০ অপরাহ্ন, শনিবার, ৬ মার্চ ২০২১