Dhaka ০৯:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
পুঁজিবাজারে তালিকাভুক্ত পাঁচ ব্যাংকের ৩৫০০ কোটি টাকার বন্ড অনুমোদন প্রধানমন্ত্রী পদে এক ব্যক্তির সর্বোচ্চ ২ মেয়াদের পক্ষে সরকারের সমর্থন ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার, প্রজ্ঞাপন জারি ইয়াবার নামে বিক্রি হচ্ছে জন্মনিয়ন্ত্রণ বড়ি নাশকতাকারীদের দ্রুত আইনের আওতায় আনা হবে : গয়েশ্বর একনেকে ১৫,৮২৩ কোটি টাকায় ১৩ প্রকল্প অনুমোদন অনুকূল পরিবেশ তৈরি হলে ভারতে প্রধানমন্ত্রীর সফর হতে পারে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী অনিবন্ধিত অনলাইন সংবাদমাধ্যমের বিষয়ে ব্যবস্থা নিচ্ছে সরকার কালীগঞ্জে মোবারকগঞ্জ সুগার মিলে চিনি উৎপাদন ও রক্ষণাবেক্ষণ বিষয়ক প্রশিক্ষণ রাষ্ট্রপতির স্ত্রীও পাবেন ফ্যামিলি কার্ড: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

রাজবাড়ীতে স্কুলছাত্র জনি হত্যায় একজনের যাবজ্জীবন

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৭:৪৩:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ ফেব্রুয়ারী ২০২১
  • / 488

জনতার আদালত অনলাইন ॥ রাজবাড়ীর কালুখালী উপজেলার মদাপুর ইউনিয়নের গোপালপুর উচ্চ বিদ্যালয়ের ছাত্র মো. জনি হত্যাকান্ডের ঘটনায় আসামি নাজমুল ইসলামকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার রাজবাড়ী জেলা ও দায়রা জজ আদালতের বিচারক নিলুফার সুলতানা এ রায় দেন। দন্ডপ্রাপ্ত সাইফুল একই গ্রামের আবুল হোসেনের ছেলে। নিহত জনি একই গ্রামের সাইফুল ইসলামের ছেলে। গোপালপুর উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র ছিল সে।

মামলা সূত্রে জানা যায়, ২০১৩ সালের ১৩ নভেম্বর তারিখে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের লোকজন স্কুলছাত্র জনি, তার বাবা সাইফুল ইসলাম ও চাচাকে কুপিয়ে জখম করা হয়। হাসপাতালে নেওয়ার পর জনিকে ডাক্তার মৃত ঘোষণা করেন। এঘটনায় ওইদিনই নিহতের মামা মো. আসাদুজ্জামান বাদী হয়ে নাজমুল, আমিরুল, সাহিদা ও শাহীনের নাম উল্লেখ করে কালুখালী থানায় মামলা দায়ের করেন। দীর্ঘ তদন্ত শেষে মামলার তদন্তকারী আদালতে চার্জশীট প্রদান করেন। আসামিদের মধ্যে একজনের নাম চার্জশীট থেকে বাদ দেওয়া হয়। বাকী তিনজনের মধ্যে নাজমুলকে যাবজ্জীবন, একজনকে খালাস দেওয়া হয়। অপরজন প্রাপ্তবয়ষ্ক না হওয়ায় তার বিচার শিশু আদালতে চলছে বলে জানা গেছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

রাজবাড়ীতে স্কুলছাত্র জনি হত্যায় একজনের যাবজ্জীবন

প্রকাশের সময় : ০৭:৪৩:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ ফেব্রুয়ারী ২০২১