Dhaka ১০:৪৫ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
বেনাপোল বন্দরের অনিয়ম তুলে ধরে প্রতিমন্ত্রীর কাছে ব্যবসায়ীদের সমাধানের দাবি আগামী তিন মাসে পেপারলেস হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয় পরিস্থিতির সুযোগ নিয়ে অযৌক্তিকভাবে পণ্যের দাম বাড়ালে ব্যবস্থা: বাণিজ্যমন্ত্রী কিলোমিটার প্রতি ২০ পয়সা বাসভাড়া বাড়ানোর প্রস্তাব নওগাঁয় ছিনতাই চক্রের দুই সদস্য গ্রেফতার, একজনের ৬ মামলা আওয়ামী লীগ নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করছে: হারুন অর রশিদ জ্বালানি তেলের দাম বাড়তেই বেনাপোলে ট্রাকভাড়া বেড়েছে ৪–৫ হাজার টাকা জাবি সিন্ডিকেটে নাহরিন ইসলাম খানকে মনোনয়নের দাবি পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বরখাস্ত ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৬৫৫

রাজবাড়ীতে ৪ অবৈধ ইটভাটাকে ৫ লাখ টাকা জরিমানা, গুঁড়িয়ে দেওয়া হয়েছে ২টি

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৭:০৯:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ ডিসেম্বর ২০২০
  • / 607

জনতার আদালত অনলাইন ॥ রাজবাড়ীর পাংশা ও কালুখালী উপজেলা এলাকায় অবৈধভাবে পরিচালিত চারটি ইটভাটার মালিককে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মোট পাঁচ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এর মধ্যে দুটি ইটভাটা ভেকু মেশিন দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়। রাজবাড়ী জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপস পাল ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এসময় পরিবেশ অধিদপ্তর ফরিদপুরের উপ পরিচালক লুৎফর রহমান, রাজবাড়ী ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক শরিফুল ইসলাম, র‌্যাব-৮ ফরিদপুর ক্যাম্প ও রাজবাড়ী জেলা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন। সোমবার বিকেলে এ অভিযান চালানো হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপস পাল জানান, অবৈধভাবে ইটভাটা স্থাপন, অবৈধভাবে ইট প্রস্তুতসহ বিভিন্ন অভিযোগে পাংশার মেঘনা এলাকার আল আরিয়াপ ব্রিকসের মালিক মো. নুরুদ্দিনকে আড়াই লাখ টাকা, একই এলাকার এএনবি ব্রিকসের মালিক আইয়ুব আলীকে ৫০ হাজার টাকা, কালুখালী উপজেলার টিএফবি ব্রিকসের মালিক মোস্তফা জামানকে এক লাখ টাকা ও পাংশার চরলক্ষীপুর গ্রামে অবস্থিত এসকেবি ব্রিকসের মালিক কামাল মন্ডলকে এক লাখ টাকা জরিমানা করা হয়। এসময় নিয়ম বহির্ভূতভাবে ড্রাম চিমনি ব্যবহার করে ইট প্রস্তুত করায় এসকেবি ইটভাটা ও টিএফবি ইটভাটা ভেকু মেশিন দিয়ে সম্পূর্ণরূপে গুঁড়িয়ে দেওয়া হয়। বিনষ্ট করা হয় সকল কাঁচা ইট। জনস্বার্থে তাদের এ অভিযান অব্যাহত থাকবে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

রাজবাড়ীতে ৪ অবৈধ ইটভাটাকে ৫ লাখ টাকা জরিমানা, গুঁড়িয়ে দেওয়া হয়েছে ২টি

প্রকাশের সময় : ০৭:০৯:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ ডিসেম্বর ২০২০