Dhaka ০৫:৩৩ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
মালিকানা পরিবর্তন নিয়ে কঠোর নির্দেশনা বিআরটিএ’র, না মানলে আইনানুগ ব্যবস্থা কোটালীপাড়ায় পল্লী উন্নয়ন একাডেমির ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচির উদ্বোধন মধুখালীতে বাংলাদেশ মহিলা পরিষদের ৫ম সম্মেলন অনুষ্ঠিত প্রধানমন্ত্রীর চীন সফর: নতুন অধ্যায়ের সূচনা মা-তিন মেয়েকে হত্যা; পরিবার নেয়নি হত্যাকারীর লাশ ‘বাংলাদেশ ফার্স্ট’, যা কিছু অর্জন তা দেশের মানুষের : প্রধানমন্ত্রী চরম গরমের কবলে ইউরোপ, স্পেনে মৃত্যু ৩২৭ প্রধানমন্ত্রীর মালয়েশিয়া-চীন সফরের সাফল্যে সংসদে ধন্যবাদ বাংলাদেশকে ১১০ কোটি ডলার সহায়তা দিচ্ছে বিশ্বব্যাংক দেশে ফিরেই বাবা-মায়ের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী

৪০ কেজি জাটকা জব্দ ॥ ৩ ব্যবসায়ীকে জরিমানা

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৬:০৯:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ১ ডিসেম্বর ২০২০
  • / 313

জনতার আদালত অনলাইন ॥ ঃ রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার বহরপুর বাজারে ভ্রাম্যমান আদালতের অভিযানে ৪০ কেজি জাটকা ইলিশ মাছ জব্দ করাসহ ৩ ব্যবসায়ীকে জরিমানা করেছে।

মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে বালিয়াকান্দি উপজেলার বহরপুর বাজারে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এস এম আবু দারদা ভ্রাম্যমান আদালত পরিচালনা করে। অভিযানে জাটকা ইলিশ বিক্রির দায়ে মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০ এর ৫ ধারায় উপজেলার নবাবপুর ইউনিয়নের পদমদী গ্রামের রবিউল বিশ্বাসের ছেলে আনোয়ার হোসেন, পিয়ার আলীর ছেলে কালু, তেকাটি গ্রামের বক্কারের ছেলে কাসেমকে ৫ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়। এসময় তাদের কাজ থেকে ৪০ কেজি জাটকা জব্দ করা হয়। এ অভিযানে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মোঃ রবিউল হক। ভ্রাম্যমান আদালত পরিচালনাকালে সহযোগিতা করেন, বালিয়াকান্দি থানা পুলিশের সদস্যরা। জব্দকৃত ইলিশের জাটকা মাছ উপজেলা নির্বাহি অফিসার আম্বিয়া সুলতানা, সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এস এম আবু দারদা, সহকারী মৎস্য কর্মকর্তা রবিউল হকসহ মৎস্য দপ্তরের কর্মকর্তাদের উপস্থিতিতে স্থানীয় চারটি এতিমখানায় বিতরণ করা হয়।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

৪০ কেজি জাটকা জব্দ ॥ ৩ ব্যবসায়ীকে জরিমানা

প্রকাশের সময় : ০৬:০৯:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ১ ডিসেম্বর ২০২০