Dhaka ০৮:৪৯ পূর্বাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
সৌদি আরবে নতুন করে ক্ষেপণাস্ত্র ছুড়েছে হুতিরা ১ হাজার ৪৩১ কেজির কুমড়া ফলিয়ে বিশ্বরেকর্ড গড়লেন কৃষক অমিতাভের বাংলো ও দিলজিতের কনসার্টে বোমা হামলার হুমকি মান্দায় ট্যাপেন্টাডল, চোলাই মদের উপাদান ও অস্ত্রসহ গ্রেফতার ৩ বিয়ের পর অনলাইনে যেসব ৬ বিষয়ে পরামর্শ খোঁজেন নারীরা সরকারের ব্যর্থতার দায় নিয়ে স্বরাষ্ট্র ও জ্বালানিমন্ত্রীকে পদত্যাগ করতে হবে: নাহিদ রাজবাড়ীতে পদ্মায় গোসল করতে নেমে শিশু নিখোঁজ মধুখালীতে বাস-অ্যাম্বুলেন্সের সংঘর্ষে তিন শিক্ষার্থী নিহত থাইরয়েড ক্যানসারের ৬ লক্ষণ, যেগুলো অবহেলা করা উচিত নয় কক্সবাজারের হোটেলে ফের আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন ৩ শতাধিক পর্যটক

দৌলতদিয়া যৌনপল্লীতে মারামারি ঘটনায় গ্রেপ্তার ১

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৬:০৫:৪৫ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২০
  • / 441

জনতার আদালত অনলাইন : গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া যৌনপল্লীতে মধ্যরাতে মারামারির ঘটনায় শনিবার ভোর রাতে রবিন হোসেন (২৩) নামের একজনকে গ্রেপ্তার করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ। সে গোয়ালন্দ উপজেলা উত্তর দৌলতদিয়া সামছু মাস্টারের পাড়া নুর আলমের ছেলে।

থানা পুলিশ ও মামলার এজহার সূত্রে জানা যায়, গত ৫ অক্টোবর রাত সাড়ে তিনটার দিকে দৌলতদিয়া যৌনপল্লীতে যৌনকর্মী জোসনা বেগমের বাড়িতে গিয়ে তার নাতনী রানু (১২) এবং তাকে মারপিট করে আহত করে। এ ঘটনায় জোসনা বেগম বাদি হয়ে ওই দিনই রবিন হোসেনসহ ১০ জনের নাম উল্লেখ করে গোয়ালন্দ ঘাট থানায় মামলা দায়ের করেন।

গোয়ালন্দ ঘাট থানার ওসি আব্দুল্লাহ আল তায়াবীর জানান, গ্রেপ্তারকৃত রবিন হোসেন প্রজন্ম কণ্ঠ নামে একটি পত্রিকার সাংবাদিক বলে দাবি করেন। যৌনকর্মী জোসনা বেগমের দায়েরকৃত মামলার পলাতক আসামী হিসেবে শনিবার ভোর রাতে দৌলতদিয়া ইউনিয়নের সামছু মাস্টারের পাড়া এলাকা থেকে রবিন হোসেনকে গ্রেপ্তার করা হয়।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

দৌলতদিয়া যৌনপল্লীতে মারামারি ঘটনায় গ্রেপ্তার ১

প্রকাশের সময় : ০৬:০৫:৪৫ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২০