শনিবার, ২১ নভেম্বর, ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
ব্রাজিল থেকে তাহিতি—ফুটবল খেললেন ছয় মহাদেশে, শেষ গন্তব্যে যত নাটক কখনো সমুদ্রে, কখনো বরফে—২০ ছবিতে লাস্যময়ী নেহা লাক্কাতুরার সবুজ চা-বাগানে হাজারো দৌড়বিদের মিলনমেলায় ‘সিলেট ম্যারাথন ২০২৬’ ৩৮০০ মানুষের দেশে যেভাবে এল ক্রিকেট গর্ত খুঁড়তে গিয়ে পাওয়া বস্তু নিয়ে গেলেন ভাঙারির দোকানে, পরে জানা গেল ‌‘মর্টারশেল’ আন্তর্জাতিক আদালতের রায় ‘ন্যায়সঙ্গত’ হয়নি : মিয়ানমার নেশন্স লিগে ফ্রান্সের প্রতিপক্ষ স্পেন, নরওয়ের মুখোমুখি ইংল্যান্ড কুয়েতের মরুভূমিতে মাইন বিস্ফোরণে বাংলাদেশি নিহত দুর্বৃত্তদের সম্মিলিতভাবে প্রতিহত করতে হবে: অর্থমন্ত্রী সত্যি হলো শঙ্কা, ছিটকেই গেলেন হাসান মাহমুদ

কালুখালীর রবিউল হত্যা মামলা তুলে নিতে বাদীকে হুমকির অভিযোগ

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৭:৩৭:১৬ অপরাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২০
  • / 1071

জনতার আদালত অনলাইন ॥ রাজবাড়ীর কালুখালী উপজেলার মাজবাড়ি ইউনিয়নের বেতবাড়িয়া গ্রামে মুক্তিযোদ্ধার সন্তান বেকারী ব্যবসায়ী রবিউল ইসলাম হত্যা  মামলা তুলে নিতে বাদী আমেনা বেগমকে হুমকি দেয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় আমেনা বেগম বাদী হয়ে ইউসুফ মেম্বারসহ ১৫ জনের নাম উল্লেখ করে গত বৃহস্পতিবার রাজবাড়ীর ২ নং আমলী আদালতে আরও একটি মামলা দায়ের করেছেন। আমেনা বেগম নিহত রবিউল ইসলামের বোন ও  মাজবাড়ি ইউনিয়নের সংরক্ষিত নারী সদস্য।

মামলার আসামিরা হলো আহম্মদ মোল্লা, রাজ্জাক মোল্লা, সহিদ মোল্লা, রমজান মোল্লা, রবিউল মোল্লা,  রাজু মন্ডল, সিরাজ খা, নবা খা, আকবর মন্ডল, পলাশ মোল্লা, ইউনুস আলী। এদের বাড়ি একই ইউনিয়নের বিভিন্ন গ্রামে। আদালতের বিচারক মৌসুমী সাহা মামলাটি গ্রহণ করে তদন্তের জন্য কালুখালী থানার ওসিকে নির্দেশ দিয়েছেন।

মামলায় বাদী অভিযোগ করেন, গত ১৪ আগস্ট গভীর রাতে তার সহোদর ভাই রবিউলকে নির্মমভাবে খুন করার পর ১৮ আগস্ট তারিখে তিনি বাদী হয়ে রাজবাড়ীর আদালতে হত্যা মামলা দায়ের করেন। এরপর তাকে নানাভাবে হুমকি ধমকি দেয়া হচ্ছিল। গত ২ সেপ্টেম্বর তারিখে তিনি বেতবাড়িয়া গ্রামে বাবার বাড়ি যাওয়ার পর আসামিরা তাকে ঘিরে ধরে হামলার চেষ্টা চালায়। এসময় তিনি চিৎকার দিলে প্রতিবেশিরা এগিয়ে এসে তাকে রক্ষা করে। আসামিরা যাবার সময় বলে যায়, সাতদিনের মধ্যে মামলা প্রত্যাহার না হলে তাকেও  তার ভাইয়ের মত হত্যা করবে।

গত ১৪ আগস্ট দিবাগত রাতে দুর্বৃত্তরা রবিউল বিশ্বাসকে বিলের পানিতে চুবিয়ে হত্যা করে। পরদিন সকালে তার লাশ উদ্ধার করা হয়।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

কালুখালীর রবিউল হত্যা মামলা তুলে নিতে বাদীকে হুমকির অভিযোগ

প্রকাশের সময় : ০৭:৩৭:১৬ অপরাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২০