Dhaka ০৯:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
ডব্লিউএইচওর আঞ্চলিক পরিচালকের পদ থেকে পদত্যাগ করলেন পুতুল জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা, ক্ষতিগ্রস্ত একাধিক যুদ্ধবিমান বালিয়াকান্দিতে এসিআর স্বাক্ষর না করায় শিক্ষা কর্মকর্তা অবরুদ্ধ ‘ডিবি’ হারুনের বিরুদ্ধে দুই মামলায় চার্জশিট দিয়েছে দুদক দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু ১২ সেপ্টেম্বর ছয় মাসে রেলওয়ের আয় বেড়েছে ২২৫ কোটি টাকা : রেলমন্ত্রী ডেঙ্গুতে আরো ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৬৩ শেখ হাসিনার আপিলের সুযোগ আইন নির্ধারণ করবে : আইনমন্ত্রী ভোলাতে গড়ে তোলা হবে বিদ্যুৎকেন্দ্র ও সার কারখানা : সংসদে প্রধানমন্ত্রী রাজবাড়ীর পাংশায় দুই হত্যা মামলার আসামি অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার

পাংশায় গৃহবধূকে দাহ্য পদার্থ নিক্ষেপ, স্বামী-স্ত্রী গ্রেপ্তার

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৭:১৫:১৯ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২০
  • / 562

জনতার আদালত অনলাইন॥ পারিবারিক বিরোধের জের ধরে রাজবাড়ীর পাংশা উপজেলার সরিষা ইউনিয়নের বেজপাড়া গ্রামে সাহারা খাতুন নামে এক গৃহবধূকে দাহ্য পদার্থ নিক্ষেপ করে তার শরীর ঝলসে দেয়ার ঘটনা ঘটেছে। বর্র্তমানে তিনি ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনায় গৃহবধূর স্বামী শফিকুল ইসলাম বাদী হয়ে মঙ্গলবার সন্ধ্যায় পাংশা থানায় তার আপন ভাই ভাবীসহ চারজনের বিরুদ্ধে মামলা করেছেন। মামলার আসামিরা হলো শফিকুল ইসলামের বড় ভাই বাবুল শেখ, ভাবী অরুণা খান, ভাতিজা রনি ও মারুফ। পুলিশ মঙ্গলবার রাতেই অভিযান চালিয়ে বাবুল শেখ ও তার স্ত্রী অরুণাকে গ্রেপ্তার করেছে।

মামলার তদন্তকারী কর্মকর্তা ও পাংশা থানার এসআই হুমায়ুন রেজা জানান, শফিকুল ইসলাম ও  সাহারা খাতুন দুজনেই ঢাকায় গার্মেন্টে চাকরী করতো। সেখানে পরিচয়ের সূত্রে তাদের বিয়ে হয়। কিন্তু পরিবারের লোকেরা এ বিয়ে মেনে নেয়নি। এনিয়ে পারিবারিক কলহ বিবাদ চলছিলো। এরই জের ধরে গত ২০ আগস্ট গৃহবধূ সাহারা খাতুনকে দাহ্য পদার্থ  নিক্ষেপ করা হয় বলে এজাহারে উল্লেখ করা হয়েছে। এছাড়া মামলার চার নম্বর আসামির সাথে টাকা পয়সা লেনদেন নিয়ে  ঝামেলা চলছিল। পুলিশ গুরুত্ব সহকারে মামলাটির তদন্ত করছে। এখন পর্র্যন্ত দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

পাংশায় গৃহবধূকে দাহ্য পদার্থ নিক্ষেপ, স্বামী-স্ত্রী গ্রেপ্তার

প্রকাশের সময় : ০৭:১৫:১৯ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২০