Dhaka ০৯:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
ডব্লিউএইচওর আঞ্চলিক পরিচালকের পদ থেকে পদত্যাগ করলেন পুতুল জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা, ক্ষতিগ্রস্ত একাধিক যুদ্ধবিমান বালিয়াকান্দিতে এসিআর স্বাক্ষর না করায় শিক্ষা কর্মকর্তা অবরুদ্ধ ‘ডিবি’ হারুনের বিরুদ্ধে দুই মামলায় চার্জশিট দিয়েছে দুদক দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু ১২ সেপ্টেম্বর ছয় মাসে রেলওয়ের আয় বেড়েছে ২২৫ কোটি টাকা : রেলমন্ত্রী ডেঙ্গুতে আরো ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৬৩ শেখ হাসিনার আপিলের সুযোগ আইন নির্ধারণ করবে : আইনমন্ত্রী ভোলাতে গড়ে তোলা হবে বিদ্যুৎকেন্দ্র ও সার কারখানা : সংসদে প্রধানমন্ত্রী রাজবাড়ীর পাংশায় দুই হত্যা মামলার আসামি অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার

পাংশায় চানাচুর ফ্যাক্টরীর জরিমানা

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৭:২৬:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২০
  • / 452

জনতার আদালত অনলাইন ॥  অস্বাস্থ্যকর পরিবেশে অবৈধ প্রক্রিয়ায় চানাচুর তৈরির দায়ে রাজবাড়ীর পাংশা উপজেলার বাগদুলী বাজারে ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তরের কর্মকর্তারা অভিযান চালিয়ে বিপাশা চানাচুর ফ্যাক্টরীকে ১০ হাজার টাকা জরিমানা করেছে।

জানাগেছে, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালকের সার্বিক নির্দেশনা, জেলা প্রশাসক দিলসাদ বেগমের তত্ত্বাবধানে সহকারী পরিচালক শরিফুল ইসলামের নেতৃত্বে মঙ্গলবার পাংশা উপজেলার বাগদুলী বাজার ও পাংশা দত্ত মার্কেট এলাকায় অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে বাগদুলী বাজারে অস্বাস্থ্যকর পরিবেশে অবৈধ প্রক্রিয়ায় চানাচুর তৈরির দায়ে বিপাশা চানাচুর ফ্যাক্টরীকে ৪৩ ধারায় ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। পাংশা দত্ত মার্কেট এলাকায় বিভিন্ন মোবাইল ব্যবসায়ীদের নকল আনঅথরাইজড ও অবৈধ হ্যান্ডসেট বিক্রি করা থেকে বিরত থাকতে নির্দেশনা দেয়া হয়। এসময় ব্যবসায়ীদেরকে স্বাস্থ্যবিধি মেনে সামাজিক দূরত্ব বজায় রেখে ব্যবসায়ীক কার্যক্রম পরিচালনা করতে বলা হয়। সহযোগিতায় জেলা প্রশাসন, পাংশা উপজেলা পুলিশ প্রশাসন ও জেলা স্যানিটারী ইন্সপেক্টর সুর্য্য কুমার প্রামানিক। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে ।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

পাংশায় চানাচুর ফ্যাক্টরীর জরিমানা

প্রকাশের সময় : ০৭:২৬:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২০