Dhaka ১১:০৫ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
কালুখালীতে সড়ক দুর্ঘটনায় আহতদের দেখতে হাসপাতালে জেলা প্রশাসক কালুখালীতে ট্রাক-প্রাইভেটকার সংঘর্ষে কৃষি কর্মকর্তাসহ আহত ৬ কালুখালীতে চায়না দুয়ারী কারখানায় অভিযান, ৫ লাখ টাকার সরঞ্জাম জব্দ জাবির প্রক্টরের পদত্যাগ, নতুন দায়িত্বে অধ্যাপক জাকির হোসেন নওগাঁ সদরে ট্রান্সফরমার চোর গ্রেপ্তার পাংশায় সরকারি রাস্তার মেহগনি গাছ কাটার অভিযোগ, জব্দ ১০-১২টি গাছ রুটিতে ব্লেডের রহস্য উন্মোচন, তদন্তে উঠে এলো ভিন্ন চিত্র গুলশান থেকে সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেপ্তার বাংলাদেশ-ভারতের মধ্যে এমন কোনো সমস্যা নেই, যা সমাধান করা অসম্ভব নওগাঁর পত্নীতলায় ১০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদককারবারি আটক

দৌলতদিয়া যৌনপল্লীতে ডাকাতির ঘটনায় গ্রেপ্তার ২

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৮:৫৩:৪৮ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২০
  • / 396

জনতার আদালত অনলাইন ॥ রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া যৌনপল্লীতে রবিবার ডাকাতির ঘটনায় দুই জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ। এরা হলো দৌলতদিয়া সামসু মাস্টারপাড়ার রুহুল ব্যাপারীর ছেলে পিঞ্জয় (২১) ও দৌলতদিয়া ২নং বেপারীপাড়ার আবুল ডাক্তারের ছেলে খায়রুল মৃধা (২৩)।

গত রোববার ভোররাত ৪ টার দিকে পল্লীর বাড়ীওয়ালী নাজমা বেগমের বাড়ীতে এ ডাকাতির ঘটনায় ডাকাত দল নগদ ১ লক্ষ টাকা, মোবাইল, স্বর্ণের গহনাসহ ৩ লক্ষাধিক টাকার মালামাল ছিনিয়ে নেয়। ডাকাতদের হামলায় ৫জন জখম হয়। এদের মধ্যে মুক্তার হোসেন (৪০) নামের আহত একজন গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।

এ ঘটনায় রবিবার দুপুরে গোয়ালন্দঘাট থানায় নাজমা বেগমের দায়ের করা মামলার অপর আসামীরা হলো স্থানীয় চিহ্নিত সন্ত্রাসী নুরু কাজী, আরিফ, টুটুল, জসিম, লিটন, হিরো, রাজিবসহ অজ্ঞাতনামা আরোও ১০/১২ জন। এজাহারে বাদী উল্লেখ করেছেন, রোববার ভোরে উল্লেখিত আসামীরা অস্ত্রসস্ত্র নিয়ে যৌন পল্লীতে তার বাড়ীতে প্রবেশ করে। তারা আমাদেরকে মারধোর করে নগদ ১ লক্ষ টাকা, মোবাইল, স্বর্ণের গহনাসহ ৩ লক্ষাধিক টাকার মালামাল ছিনিয়ে নেয়। এ চক্রটি ইতিপূর্বে আমার কাছ থেকে জোর করে ৫০ হাজার টাকা চাঁদা আদায় করে। পূনরায় চাঁদা দিতে অস্বীকার করায় তারা আমার বাড়ীতে ডাকাািতর ঘটনা ঘটিয়েছে।

এ বিষয়ে গোয়ালন্দ ঘাট থানার ওসি মোঃ আশিকুর রহমান জানান, সোমবার সকাল ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে  যৌনপল্লী এলাকায় অভিযান চালিয়ে ওই দুই আসামীকে গ্রেফতার করা হয়। তাদেরকে রাজবাড়ীর আদালতে পাঠানো হয়েছে। অপর আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

দৌলতদিয়া যৌনপল্লীতে ডাকাতির ঘটনায় গ্রেপ্তার ২

প্রকাশের সময় : ০৮:৫৩:৪৮ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২০