Dhaka ১১:৫১ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
মুক্তিযোদ্ধার দাফনে বাধার প্রতিবাদে জাবিতে সাঈদীর কুশপুত্তলিকা দাহ কক্সবাজার রুটে বাড়ল ট্রেন, যুক্ত হলো মহানগর এক্সপ্রেস মুক্তিযোদ্ধার জানাজা-দাফনে বাধা দেওয়ায় ক্ষোভ ঝাড়লেন সোহেল রানা ‘আমি নোবেল পুরস্কার পাইনি, তাই নরওয়ের কাউকে যুক্তরাষ্ট্রে দেখতে চাই না’ ইরানের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছে ৩ দেশ নওগাঁয় ডিবির অভিযানে ইয়াবা-গাঁজাসহ গ্রেপ্তার ৩ আকামার মেয়াদ শেষ হলেও সৌদি যেতে পারবেন বাংলাদেশিরা সরকারি বাসায় এডিস মশার লার্ভা পেলে বরাদ্দ বাতিল : এলজিআরডি প্রতিমন্ত্রী একটি রাস্তার অভাবে ঘরবন্দি দুই বোন, কষ্টের জীবন চার ভাই-বোনের পবিপ্রবিতে র‌্যাগিং-নির্যাতন: ১১ শিক্ষার্থী বহিষ্কার, অর্থদণ্ড

রাজবাড়ীতে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ গ্রেপ্তার ২

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৭:৫৩:১৯ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২০
  • / 825

জনতার আদালত অনলাইন ॥ ডাকাতির প্রস্তুতিকালে দেশিয় অস্ত্রসহ  দুইজনকে গ্রেপ্তার করেছে রাজবাড়ী সদর থানার পুলিশ। বৃহস্পতিবার দিবাগত মাঝরাতে রাজবাড়ী পৌর এলাকার ২ নং রেলগেট সংলগ্ন জনৈক  হিরুর মেহগনি বাগান থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলো রাজবাড়ী সদর উপজেলার মেছেঘাটা এলাকার জসিম ইসলামের ছেলে রবিন ইসলাম ও আফজাল সর্দারের ছেলে সজল সর্দার। উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে একটি রামদা, একটি ছোরা ও একটি লোহার পাইপ।

রাজবাড়ী সদর থানার ওসি স্বপন কুমার মজুমদার জানান, রাত্রিকালীন মোবাইল ডিউটি করার সময় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, দুর্বৃত্তরা  ডাকাতি ও ছিনতাইয়ের উদ্দেশ্যে সমবেত হয়েছে। সেখানে পুলিশ অভিযান চালিয়ে হাতেনাতে তাদের গ্রেপ্তার করে।  পুলিশি জিজ্ঞাসাবাদে তারা  ডাকাতির প্রস্তুতি গ্রহণ ও রাস্তায় ছিনতাইয়ের কথা স্বীকার করেছে। এব্যাপারে রাজবাড়ী সদর থানায় মামলা দায়েরের পর  আসামিদের আদালতে চালান করা হয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

রাজবাড়ীতে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ গ্রেপ্তার ২

প্রকাশের সময় : ০৭:৫৩:১৯ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২০