শনিবার, ২১ নভেম্বর, ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
ব্রাজিল থেকে তাহিতি—ফুটবল খেললেন ছয় মহাদেশে, শেষ গন্তব্যে যত নাটক কখনো সমুদ্রে, কখনো বরফে—২০ ছবিতে লাস্যময়ী নেহা লাক্কাতুরার সবুজ চা-বাগানে হাজারো দৌড়বিদের মিলনমেলায় ‘সিলেট ম্যারাথন ২০২৬’ ৩৮০০ মানুষের দেশে যেভাবে এল ক্রিকেট গর্ত খুঁড়তে গিয়ে পাওয়া বস্তু নিয়ে গেলেন ভাঙারির দোকানে, পরে জানা গেল ‌‘মর্টারশেল’ আন্তর্জাতিক আদালতের রায় ‘ন্যায়সঙ্গত’ হয়নি : মিয়ানমার নেশন্স লিগে ফ্রান্সের প্রতিপক্ষ স্পেন, নরওয়ের মুখোমুখি ইংল্যান্ড কুয়েতের মরুভূমিতে মাইন বিস্ফোরণে বাংলাদেশি নিহত দুর্বৃত্তদের সম্মিলিতভাবে প্রতিহত করতে হবে: অর্থমন্ত্রী সত্যি হলো শঙ্কা, ছিটকেই গেলেন হাসান মাহমুদ

গোয়ালন্দে আবারও বিপুল পরিমাণ দেশী মদ উদ্ধার ॥ আটক ৪

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৭:৫২:১০ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২০
  • / 555

জনতার আদালত অনলাইন ॥ রাজবাড়ীর গোয়ালন্দে আবারও বিপুল পরিমাণ দেশী মদসহ ৪জনকে আটক করেছে র‌্যাব-৮। শুক্রবার অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।

র‌্যাব-৮ ফরিদপুর ক্যাম্পের সহকারী পরিচালক দেবাশীষ কর্মকার জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার সকালে গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের মাখন রায়ের পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে ৪শ ৬০ লিটার দেশী মদসহ উজানচর নতুন পাড়া গ্রামের সানাল শেখের ছেলে রাজু শেখ (২৮), কালাম মন্ডলের ছেলে আলামিন মন্ডল (২৬), ভোলাই মাতুব্বার পাড়া গ্রামের আ. মজিদ মোল্লার ছেলে সুজাত মোল্লা (২৫), কাজী পাড়া গ্রামের আ. রশিদ শেখের ছেলে আব্দুল্লাহ শেখ (২০) কে আটক করা হয়। এসময় দেশী মদ পরিবহনের কাজে ব্যবহৃত দুইটি অটোবাইক জব্দ করা হয়।

আটককৃতদের বিরুদ্ধে গোয়ালন্দ ঘাট থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে তিনি জানান।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

গোয়ালন্দে আবারও বিপুল পরিমাণ দেশী মদ উদ্ধার ॥ আটক ৪

প্রকাশের সময় : ০৭:৫২:১০ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২০