Dhaka ০৫:৫৯ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
আসিফের গাড়ি লক্ষ্য করে গুলি, স্বামীর নিরাপত্তা নিয়ে ফেসবুক পোস্টে যা বললেন স্ত্রী অচেতন করে ধর্ষণের পর জন্মনিয়ন্ত্রণের ওষুধ খাওয়াতেন মাদরাসাশিক্ষক কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে জামায়াতের আঁতাত রয়েছে: রিজভী চাঁদাবাজি রোধে স্বতঃপ্রণোদিত মামলার ক্ষমতা পাচ্ছে পুলিশ: আইজিপি বুরকিনা ফাসোয় ফিরল মৃত্যুদণ্ড, নিষিদ্ধ সুন্দরী প্রতিযোগিতা কালীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স ১৫১ শয্যায় উন্নীত করতে জমি পরিদর্শন নারী থেকে পুরুষ হওয়ার দাবি, বিয়ে করলেন তরুণীকে সংসদ ভবনে সংবিধান সংশোধন কমিটির নবম বৈঠক বৈদ্যুতিক স্থাপনা ও সরঞ্জামাদি পরীক্ষা-নিরীক্ষার ফি নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি রাস্তা-ফুটপাতে অবৈধ দোকান বসালেই মামলা, মালামাল ক্রোক : ডিএসসিসি প্রশাসক

রাজবাড়ীর বরাটে পুলিশ ক্যাম্প উদ্বোধন

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৬:৫৮:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২০
  • / 832

জনতার আদালত অনলাইন ॥ দুর্বৃত্তদের হাত থেকে পদ্মা নদী তীরবর্তী সাধারণ মানুষের জানমাল রক্ষার্থে রাজবাড়ী সদর উপজেলায় বরাট ইউনিয়নের অন্তারমোড় এলাকায় রাজবাড়ী জেলা পুলিশের উদ্যোগে একটি অস্থায়ী পুলিশ ক্যাম্প স্থাপন করা হয়েছে। মঙ্গলবার দুপুরে রাজবাড়ীর পুলিশ সুপার মো. মিজানুর রহমান পিপিএম প্রধান অতিথি হিসেবে আনুষ্ঠানিকভাবে এ ক্যাম্পের উদ্বোধন করেন। এসময় রাজবাড়ী সদর থানার ওসি স্বপন কুমার মজুমদার, বরাট ইউপি চেয়ারম্যান মনিরুজ্জামান সালাম প্রমুখ উপস্থিত ছিলেন।

বরাট ইউনিয়নের আকিরননেছা ইসলামিয়া  আলিম মাদ্রাসা প্রাঙ্গনে অবস্থিত পুলিশ ক্যাম্পে একজন এসআই, দুইজন এএসআইসহ ১৬ জন পুলিশ সদস্য দায়িত্ব পালন করবেন। ক্যাম্পের ইনচার্জ করা হয়েছে রাজবাড়ী সদর থানার এসআই সনাতন মন্ডলকে।

রাজবাড়ীর পুলিশ সুপার মিজানুর রহমান পিপিএম জানান, জায়গাটি ঝুঁকিপূর্ণ বিবেচনায় সেখানে পুলিশ ফাঁড়ি করা প্রয়োজন। কিন্তু সেটা করতে গেলে স্থানীয় সংসদ সদস্যের ডিও লেটার নিয়ে মন্ত্রণালয় থেকে অনুমোদন নিতে হবে। এ প্রক্রিয়াটা অনেক সময় সাপেক্ষ। একারণে জেলা পুলিশ উদ্যোগি হয়ে আপাতত: অস্থায়ী পুলিশ ক্যাম্প করেছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

রাজবাড়ীর বরাটে পুলিশ ক্যাম্প উদ্বোধন

প্রকাশের সময় : ০৬:৫৮:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২০