Dhaka ০৫:২৮ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
জাবির মুক্তমঞ্চে মারধরের শিকার শিক্ষার্থী, জাকসু নেতাসহ কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ ১৫ বছরের মধ্যে মিসরের সঙ্গে যুদ্ধে জড়াবে ইসরায়েল: ইহুদি নেতার সতর্কবার্তা ভূমিকম্প মোকাবেলায় রাজধানীর ৪৪৫টি নিরাপদ আশ্রয়স্থল চিহ্নিত: ত্রাণমন্ত্রী কালীগঞ্জে আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালনের চেষ্টা: সাবেক মেয়র বিজুকে ছিনিয়ে নিল মহিলা নেতাকর্মীরা শিক্ষাব্যবস্থায় কোনো ধরনের বৈষম্য রাখা হবে না: শিক্ষামন্ত্রী হরমুজ নিয়ে অগ্রগতি হলেও এখনো আটকা শত শত জাহাজ বিশ্ব দরবারে দেশের মর্যাদা, সম্মান ও দৃঢ় অবস্থান নিশ্চিত করছেন প্রধানমন্ত্রী গত অর্থবছরে দেশে ৩০.৩২ বিলিয়ন ডলার রেমিট্যান্স এসেছে: প্রবাসীকল্যাণ মন্ত্রী কালুখালীতে জমি নিয়ে বিরোধ, বসতবাড়ি ভাঙচুরের অভিযোগ কালীগঞ্জে যুবদলের বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ

কালুখালীতে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে ২ আরোহী নিহত

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৯:১৬:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২০
  • / 458

জনতার আদালত অনলাইন ॥ দৌলতদিয়া-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের রাজবাড়ীর কালুখালী উপজেলার সোনাপুর মোড় এলাকায় ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছে। নিহতরা হলেন কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার মথুরাপুর গ্রামের আবু ফরহাদের ছেলে আব্দুল্লাহ আবু সাইদ ও একই গ্রামের হামিদুলের ছেলে শিমুল। মঙ্গলবার সকালে এ দুর্ঘটনা ঘটে।

গান্ধীমারা হাইওয়ে থানা সূত্র জানায়, কুষ্টিয়া থেকে রাজবাড়ীগামী মোটরসাইকেলটি সোনাপুর মোড় অতিক্রম করার সময় বিপরীতমুখী একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই মোটরসাইকেলের আরোহী মারা যায়। অপরজনকে আশঙ্কাজনক অবস্থায় পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

গান্ধীমারা হাইওয়ে থানার ওসি মো. লিয়াকত আলী জানান, পুলিশ ট্রাকটি আটক করলেও চালক পলাতক রয়েছে। এব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

কালুখালীতে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে ২ আরোহী নিহত

প্রকাশের সময় : ০৯:১৬:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২০