Dhaka ০৭:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
এশিয়ান গেমসে বাংলাদেশের প্রথম পদক নিশ্চিত করলেন উশুকা জিন্নাত পাংশায় কৃষক-নারী-প্রতিবন্ধীদের সহায়তা, কৃতী শিক্ষার্থীদের পুরস্কার ডিআইজিসহ ৩১ পদে রদবদল ডাস্টবিন, ড্রেনেজ ও গণশৌচাগারের অভাবে ভোগান্তির নাম কামারখালী বাজার পাটওয়ারীকে গ্রেফতার করে রিমান্ডে নিলেই বের হবে, ককটেল মারছে কারা: রাশেদ খাঁন দূরপাল্লা ও মহানগরে বাসভাড়া কিলোমিটারে ১৭ পয়সা বাড়ল ডিজেল বিক্রিতে এখনও ৭০ টাকা লোকসান হচ্ছে: রিজভী কালুখালীতে ১৫ টাকা কেজিতে চাল পেয়ে কার্ডধারীদের মাঝে স্বস্তি স্বাস্থ্যকর্মীদের বিরুদ্ধে ঢালাও মিডিয়া ট্রায়াল গ্রহণযোগ্য নয় : স্বাস্থ্য প্রতিমন্ত্রী এয়ারবাসের জন্য বাংলা‌দে‌শে লেভেল প্লেয়িং ফিল্ড চান ফরা‌সি রাষ্ট্রদূত

রাজবাড়ীতে নতুন করে করোনা শনাক্ত ২৩

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৮:১০:১১ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২০
  • / 573

জনতার আদালত অনলাইন ॥ রাজবাড়ীতে বুধবার নতুন করে ২৩ জনের করোনা শনাক্ত হয়েছে।  এনিয়ে জেলায় মোট শনাক্তের সংখ্যা দাঁড়াল ৭৮০।

রাজবাড়ী সিভিল সার্জনের কার্যালয় সূত্রে জানা যায়, গত ১২ জুলাই ৮৮ জনের নমুনা পাঠানো হয়। নমুনা পরীক্ষার ফলাফল বুধবার পৌছায়। এতে ২৩ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়। এদের মধ্যে রাজবাড়ী সদর উপজেলায় আটজন, পাংশা উপজেলায় ছয়জন, গোয়ালন্দ উপজেলায় তিনজন, বালিয়াকান্দি উপজেলায় পাঁচজন ও কালুখালী উপজেলায় একজন।

জেলায় মোট নমুনা সংগ্রহ করা হয়েছে পাঁচ হাজার ৬১৭। নমুনা পরীক্ষার ফলাফল এসেছে পাঁচ হাজার ৪৪১। ফলাফল অপেক্ষমান আছে ১৭৬। এখন পর্যন্ত সুস্থ হয়েছে ৩৯১ জন। মারা গেছে ছয়জন। হাসপাতালে চিকিৎসাধীন আছে ৩৬জন। হোম আইসোলেশনে আছে ৩২৬জন।

রাজবাড়ীর সিভিল সার্জন ডা. মো. নুরুল ইসলাম জানান, সর্বশেষ মারা যাওয়া ব্যক্তির বাড়ি পাংশা উপজেলা শহরের পারনারায়নপুর গ্রামে। করোনার উপসর্গ নিয়ে মারা যাওয়ার পর ১২ জুলাই তার নমুনা সংগ্রহ করা হয়েছিলো। তার রিপোর্ট পজিটিভ এসেছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

রাজবাড়ীতে নতুন করে করোনা শনাক্ত ২৩

প্রকাশের সময় : ০৮:১০:১১ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২০