Dhaka ০২:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
চাঁদের দক্ষিণ মেরুতে গিয়ে বাঁচতে পারে অন্তত ৫টি অণুজীব! ‘শুধু ভালো ফল নয়, ভালো মানুষ হওয়ার স্বপ্ন দেখতে হবে’ নেপালে ভয়াবহ পাহাড়ি ঢলে নিহত বেড়ে ৯৫, নিখোঁজ ৪০৩ প্রতারণা মামলায় জামিন আবেদন নামঞ্জুর, কারাগারে বিদিশা দক্ষিণ চীন সাগরে ছোট দ্বীপে সামরিক স্থাপনা গড়ে তুলছে বেইজিং বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৫ দিনের কর্মসূচি ঘোষণা সরকারের লক্ষ্য কৃষকের উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করা: কৃষিমন্ত্রী ঝিনাইদহে পৃথক দুর্ঘটনায় এক দিনে চারজনের মৃত্যু আকস্মিক পাহাড়ি ঢলে নেপালে নিখোঁজ ৩৮৪ পর্যটক শিগগিরই শুরু হচ্ছে রান্না করা মিড-ডে মিলের পাইলট প্রকল্প: ববি হাজ্জাজ

রাজবাড়ীতে এক বছরের শিশুকে পানিতে ফেলে হত্যা, মা গ্রেপ্তার

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৭:১৯:০৭ অপরাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২০
  • / 462

জনতার আদালত অনলাইন ॥ রাজবাড়ী সদর উপজেলার বাণিবহ ইউনিয়নের বার্থা গ্রামে এক বছরের শিশু সুমাইয়াকে  পানিতে ফেলে হত্যার অভিযোগে তার মা হনুফা বেগম সুমীকে  গ্রেপ্তার করেছে রাজবাড়ী সদর থানার পুলিশ। বুধবার সকালে সদর উপজেলার কালিচরণপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সে বার্থা গ্রামের হাবিবুর রহমানের মেয়ে ও আলমগীর হোসেনের স্ত্রী।

রাজবাড়ী সদর থানা ও এলাকাবাসী সূত্রে জানা যায়, দুই বছর আগে আলমগীরের সাথে হনুফা বেগমের বিয়ে হয়। স্বামীর সাথে দাম্পত্য কলহের কারণে ছয় মাস আগে তার  মেয়েকে  নিয়ে বাবার বাড়ি চলে আসে হনুফা। মঙ্গলবার দুপুরের দিকে হনুফা তার মেয়েকে নিয়ে বার্থার অনতিদূরে মুরারীপুর গ্রামের একটি পুকুরে নিয়ে ফেলে দেয়। এলাকাবাসী হনুফাকে পুকুর পাড় দিয়ে দৌড়ে  চলে যেতে দেখেছে। পরে হনুফার নানী ও এলাকাবাসী ওই পুকুর থেকে শিশু সুমাইয়াকে মৃত অবস্থায় উদ্ধার করে আনেন।

রাজবাড়ী সদর থানার ওসি স্বপন কুমার মজুমদার জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার পর থেকেই নিহত শিশুটির মা হনুফা পলাতক ছিল। পরে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় শিশু সুমাইয়ার বাবা আলমগীর হোসেন বাদী হয়ে হনুফার বিরুদ্ধে রাজবাড়ী সদর থানায় মামলার প্রস্তুতি নিচ্ছেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

রাজবাড়ীতে এক বছরের শিশুকে পানিতে ফেলে হত্যা, মা গ্রেপ্তার

প্রকাশের সময় : ০৭:১৯:০৭ অপরাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২০