Dhaka ০৫:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
দেশে আইনের সুশাসন নিশ্চিত করতে হবে : পর্যটনমন্ত্রী ভারতীয় ভিসা-সংক্রান্ত বিষয়ে দ্রুতই ইতিবাচক পরিবর্তন আসবে : পররাষ্ট্রমন্ত্রী রাজবাড়ীতে ট্রাফিক পুলিশকে লাঞ্ছিত, আটক ২ মৃগী ইউনিয়ন পরিষদে নাগরিক সেবা অব্যাহত রেখেছেন প্যানেল চেয়ারম্যান আব্দুল হাই গোপালগঞ্জে বাল্যবিয়ের চেষ্টা, বরকে ১৫ দিনের কারাদণ্ড কোস্ট গার্ডের আধুনিকায়নে উদ্যোগ নিয়েছে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী অর্থের অভাবে কেউ ন্যায়বিচার থেকে বঞ্চিত হবে না : প্রধানমন্ত্রী একবারের জ্বালানি দিয়েই দেড় বছর মিলবে বিদ্যুৎ ৫ মামলায় সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের জামিন বহাল প্রিজনভ্যান দুর্ঘটনায় সাবেক প্রতিমন্ত্রী পলক আহত

দৌলতদিয়ায় ১ ব্যক্তির লাশ উদ্ধার

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৮:০৩:৪২ অপরাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২০
  • / 478

জনতার আদালত অনলাইন : গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া রেলস্টেশন সংলগ্ন শহীদ মিনার থেকে নিহাল মন্ডল (৬০) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার দিনগত রাতে উদ্ধার করা মৃত ব্যাক্তি করোনা আক্রান্ত ছিলো কিনা তা নিশ্চিত হওয়ার জন্য নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।

নিহাল মন্ডল গোয়ালন্দ উপজেলার ফেরিঘাটসহ বিভিন্ন এলাকায় ভিক্ষা করতেন বলে জানা গেছে। এছাড়া তিনি দৌলতদিয়া ঘাট যৌনপল্লী সংলগ্ন রেলষ্ট্রেশন এলাকার শকুর আলী মন্ডলের মালিকানাধীন মা নামক একটি বোর্ডিং এ রাত্রি যাপন করতেন।

মা বোডিং এর ম্যানেজার মোঃ ইকবাল হোসেন জানান, নিহাল মন্ডলের ব্যাগ তল্লাশি করে পাওয়া একটি মোবাইল নাম্বারে যোগাযোগ করা হলে তার ভাতিজা মিজান মন্ডল তাদেরকে জানায়, তার চাচা দীর্ঘদিন ধরে বাড়ি ছাড়া। তাদের বাড়ী মাগুরা জেলার শ্রীপুর উপজেলার হাটকালী নগর এলাকায়। তিনি আরো জানান, মৃত ব্যক্তি শুক্রবার সকালের দিকে বোডিং থেকে বের হয়ে যায়। এরপর আর ফেরেনি। শনিবার রাত ৮ টার দিকে স্থানীয়দের কাছে শুনতে পাই ওই ব্যক্তির লাশ শহিদ মিনারের উপর পড়ে আছে। এরপর গোয়ালন্দ ঘাট থানা পুলিশকে খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

এ ব্যাপারে গোয়ালন্দ ঘাট থানার এসআই বদিয়ার রহমান জানান, গোয়ালন্দ হাসপাতাল থেকে মৃতব্যক্তির করোনা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে। আমরা লাশের অভিভাবকদের সাথে যোগাযোগ করলে তারা কেউ এসে লাশ গ্রহণ করতে রাজি হননি। এ অবস্থায় লাশের ময়নাতদন্ত শেষে আঞ্জুমানে মফিদুলের মাধ্যমে দাফনের ব্যবস্থা করা হয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

দৌলতদিয়ায় ১ ব্যক্তির লাশ উদ্ধার

প্রকাশের সময় : ০৮:০৩:৪২ অপরাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২০