Dhaka ০১:৫৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
চাঁদের দক্ষিণ মেরুতে গিয়ে বাঁচতে পারে অন্তত ৫টি অণুজীব! ‘শুধু ভালো ফল নয়, ভালো মানুষ হওয়ার স্বপ্ন দেখতে হবে’ নেপালে ভয়াবহ পাহাড়ি ঢলে নিহত বেড়ে ৯৫, নিখোঁজ ৪০৩ প্রতারণা মামলায় জামিন আবেদন নামঞ্জুর, কারাগারে বিদিশা দক্ষিণ চীন সাগরে ছোট দ্বীপে সামরিক স্থাপনা গড়ে তুলছে বেইজিং বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৫ দিনের কর্মসূচি ঘোষণা সরকারের লক্ষ্য কৃষকের উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করা: কৃষিমন্ত্রী ঝিনাইদহে পৃথক দুর্ঘটনায় এক দিনে চারজনের মৃত্যু আকস্মিক পাহাড়ি ঢলে নেপালে নিখোঁজ ৩৮৪ পর্যটক শিগগিরই শুরু হচ্ছে রান্না করা মিড-ডে মিলের পাইলট প্রকল্প: ববি হাজ্জাজ

বালিয়াকান্দিতে ইমামকে হত্যা চেষ্টার অভিযোগ

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৮:৫৮:৫৭ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২০
  • / 629

জনতার আদালত অনলাইন : রাজবাড়ীর বালিয়াকান্দি সদর খোর্দ্দমেগচামী গ্রামের জামে মসজিদের ঈমাম মেহেদী হাসানকে অপবাদ দিয়ে বাড়িতে ডেকে নিয়ে হত্যার চেষ্টা চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। বর্তমানে তিনি মধুখালী হাসপাতালে চিকিৎসাধীন। তার বাড়ী মাগুরা সদরে।

জানাগেছে, বালিয়াকান্দি সদর খোর্দ্দমেগচামী গ্রামের জামে মসজিদের ঈমাম মেহেদী হাসানের নিকট থেকে নেওয়া টাকা ফেরত না দেওয়া ও মোটরসাইকেল চেয়ে না পেয়ে গত ২৪ জুন বাড়ীতে ডেকে নিয়ে খোর্দ্দমেগচামী গ্রামের কয়েক যুবক গামছা দিয়ে আটকিয়ে তাকে বেধম ভাবে মারপিট করাসহ হত্যাচেষ্টা করে। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে মধুখালী হাসপাতালে ভর্তি করে। তিনি এখন মধুখালী হাসপাতালে যন্ত্রণায় ছটপট করছেন।

খোর্দ্দমেগচামী গ্রামের সাবেক উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা বীরমুক্তিযোদ্ধা মোঃ খায়রুল বাশার খান বলেন, বিষয়টি নিয়ে সোমবার বালিয়াকান্দি ইউনিয়নের চেয়ারম্যান মোঃ নায়েব আলী শেখ, ইউপি সদস্য আকরাম হোসেন খান, এমরুল আহসান পুলক, কিরণ সরদারসহ এলাকার গণ্যমান্য ব্যাক্তিরা এক গ্রাম্য শালিসে বিষয়টি আপোষ-মিমাংসা করে দিয়েছেন। হাওলাতি টাকা, মোবাইল, চিকিৎসাসহ ৬লক্ষ টাকা প্রদান করবেন অভিযুক্তরা। ভবিষ্যতে তাদের বিরুদ্ধে এ ধরনের অভিযোগ উঠলে আইনে সোপর্দ করা হবে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

বালিয়াকান্দিতে ইমামকে হত্যা চেষ্টার অভিযোগ

প্রকাশের সময় : ০৮:৫৮:৫৭ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২০