Dhaka ০৬:১৪ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
ভুয়া ভিসা ও জব অফার রুখতে চালু হলো ভিসা ভেরিফিকেশন সেন্টার জাবিতে নতুন বিভাগ চালুর আগে মাস্টারপ্ল্যানের দাবি, শিক্ষার্থীদের স্মারকলিপি মৎস্যচাষে বৈশ্বিক স্বীকৃতি, শীর্ষ পাঁচে বাংলাদেশ মালিকানা পরিবর্তন নিয়ে কঠোর নির্দেশনা বিআরটিএ’র, না মানলে আইনানুগ ব্যবস্থা কোটালীপাড়ায় পল্লী উন্নয়ন একাডেমির ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচির উদ্বোধন মধুখালীতে বাংলাদেশ মহিলা পরিষদের ৫ম সম্মেলন অনুষ্ঠিত প্রধানমন্ত্রীর চীন সফর: নতুন অধ্যায়ের সূচনা মা-তিন মেয়েকে হত্যা; পরিবার নেয়নি হত্যাকারীর লাশ ‘বাংলাদেশ ফার্স্ট’, যা কিছু অর্জন তা দেশের মানুষের : প্রধানমন্ত্রী চরম গরমের কবলে ইউরোপ, স্পেনে মৃত্যু ৩২৭

রাজবাড়ীতে সাংবাদিকসহ করোনায় আক্রান্ত ১০

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৬:৫৫:৩২ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২০
  • / 532

জনতার আদালত অনলাইন ॥ রাজবাড়ীতে সাংবাদিকসহ নতুন করে ১০ জন করোনা আক্রান্ত  হয়েছেন। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা ১৩২ জন। মঙ্গলবার রাতে রাজবাড়ীর সিভিল সার্জন বিষয়টি নিশ্চিত করেন।

নতুন আক্রান্তের মধ্যে রাজবাড়ী সদর উপজেলা এলাকার নয়জন এবং কালুখালী উপজেলার  একজন রয়েছেন।

রাজবাড়ীর সিভিল সার্জন ডা. নুরুল ইসলাম জানান, গত ১০ জুন তারিখে পাঠানো ৬০ জনের নমুনার মধ্যে ১০ জনের রিপোর্ট পজিটিভ। মোট আক্রান্ত ১৩২ জনের মধ্যে ৫২ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। রাজবাড়ী সদর হাসপাতালের কোভিড১৯ ইউনিটে ভর্তি রয়েছেন ২৬ জন। বাকীরা হোম আইসোলেশনে চিকিৎসাধীন।

এদিকে  মঙ্গলবার আক্রান্তদের মধ্যে দৈনিক যায়যায়দিন পত্রিকার কালুখালী প্রতিনিধি  ফজলুর রহমান  রয়েছেন। বর্তমানে তিনি বাড়িতে  থেকেই চিকিৎসা নিচ্ছেন।

ফজলুর রহমান জানান, তিনি সুস্থ আছেন। তার শরীরে কোনো উপসর্গও নেই। তবে কয়েকদিন আগে তিনি কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়েছিলেন। এরপর একদিন শরীরে জ্বর আসে। ওই সময় স্থানীয় ডাক্তারের পরামর্শে তিনি নমুনা দেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

রাজবাড়ীতে সাংবাদিকসহ করোনায় আক্রান্ত ১০

প্রকাশের সময় : ০৬:৫৫:৩২ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২০