Dhaka ১০:৩৫ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
জাবির মুক্তমঞ্চে মারধরের শিকার শিক্ষার্থী, জাকসু নেতাসহ কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ ১৫ বছরের মধ্যে মিসরের সঙ্গে যুদ্ধে জড়াবে ইসরায়েল: ইহুদি নেতার সতর্কবার্তা ভূমিকম্প মোকাবেলায় রাজধানীর ৪৪৫টি নিরাপদ আশ্রয়স্থল চিহ্নিত: ত্রাণমন্ত্রী কালীগঞ্জে আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালনের চেষ্টা: সাবেক মেয়র বিজুকে ছিনিয়ে নিল মহিলা নেতাকর্মীরা শিক্ষাব্যবস্থায় কোনো ধরনের বৈষম্য রাখা হবে না: শিক্ষামন্ত্রী হরমুজ নিয়ে অগ্রগতি হলেও এখনো আটকা শত শত জাহাজ বিশ্ব দরবারে দেশের মর্যাদা, সম্মান ও দৃঢ় অবস্থান নিশ্চিত করছেন প্রধানমন্ত্রী গত অর্থবছরে দেশে ৩০.৩২ বিলিয়ন ডলার রেমিট্যান্স এসেছে: প্রবাসীকল্যাণ মন্ত্রী কালুখালীতে জমি নিয়ে বিরোধ, বসতবাড়ি ভাঙচুরের অভিযোগ কালীগঞ্জে যুবদলের বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ

রাজবাড়ীতে করোনা জীবাণুমুক্ত করণ টানেল উদ্বোধন

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৭:৫৩:৫৫ অপরাহ্ন, শনিবার, ৬ জুন ২০২০
  • / 622

জনতার আদালত অনলাইন ॥ করোনা ভাইরাস প্রতিরোধের লক্ষে রাজবাড়ীতে জীবাণুমুক্ত করণ টানেল উদ্বোধন করা হয়েছে। বাংলাদেশ সেনাবাহিনী ৫৫ পদাতিক ডিভিশনের সহযোগিতায় প্রধান সড়কের পৌরসভা কার্যালয়ের সামনে স্থাপিত টানেলটি শনিবার দুপুরে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। এসময় ২১ পদাতিক ব্রিগেড কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল রিয়াজুর রহমান, রাজবাড়ী পৌরসভার মেয়র মহম্মদ আলী চৌধুরী, ১০ ইস্ট বেঙ্গল অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল মঞ্জুরুল হক, উপ অধিনায়ক মেজর ইমরান, মেজর সাবরী, পৌরসভার কাউন্সিলরবৃন্দ উপস্থিত ছিলেন।
উদ্বোধনের পর টানেলটি সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেয়া হয়। রাস্তার মাঝখানে আট ফুট প্রস্থ ও ১২ ফুট লম্বা টানেলটির ভেতর দিয়ে রিক্সা, অটোরিক্সা, মোটরসাইকেল, বাইসাইকেল সহ জনসাধারণের চলাচল শুরু হয়েছে। মানুষ ও যানবাহন টানেলটির ভেতর দিয়ে যাওয়ার সময় উপর দিয়ে গড়িয়ে পড়ছে তরল জীবাণুনাশক।
২১ পদাতিক ব্রিগেড কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল রিয়াজুর রহমান জানান, করোনা ভাইরাস সারাদেশেই ছড়িয়ে পড়েছে। এটি সংক্রমণ কমানোর লক্ষ্যেই এই টানেলটি স্থাপন করা হয়েছে। যদি রাজবাড়ীর জেলা প্রশাসন বা পৌরসভা চান তাহলে সেনাবাহিনীর সহযোগিতায় গুরুত্বপূর্ণ স্থানে আরও কয়েকটি টানেল স্থাপন করা হবে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

রাজবাড়ীতে করোনা জীবাণুমুক্ত করণ টানেল উদ্বোধন

প্রকাশের সময় : ০৭:৫৩:৫৫ অপরাহ্ন, শনিবার, ৬ জুন ২০২০