শনিবার, ২১ নভেম্বর, ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
ব্রাজিল থেকে তাহিতি—ফুটবল খেললেন ছয় মহাদেশে, শেষ গন্তব্যে যত নাটক কখনো সমুদ্রে, কখনো বরফে—২০ ছবিতে লাস্যময়ী নেহা লাক্কাতুরার সবুজ চা-বাগানে হাজারো দৌড়বিদের মিলনমেলায় ‘সিলেট ম্যারাথন ২০২৬’ ৩৮০০ মানুষের দেশে যেভাবে এল ক্রিকেট গর্ত খুঁড়তে গিয়ে পাওয়া বস্তু নিয়ে গেলেন ভাঙারির দোকানে, পরে জানা গেল ‌‘মর্টারশেল’ আন্তর্জাতিক আদালতের রায় ‘ন্যায়সঙ্গত’ হয়নি : মিয়ানমার নেশন্স লিগে ফ্রান্সের প্রতিপক্ষ স্পেন, নরওয়ের মুখোমুখি ইংল্যান্ড কুয়েতের মরুভূমিতে মাইন বিস্ফোরণে বাংলাদেশি নিহত দুর্বৃত্তদের সম্মিলিতভাবে প্রতিহত করতে হবে: অর্থমন্ত্রী সত্যি হলো শঙ্কা, ছিটকেই গেলেন হাসান মাহমুদ

স্বাস্থ্যবিধি না মানায় রাজবাড়ীতে ৩ জনের জরিমানা

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৬:২২:০৮ অপরাহ্ন, সোমবার, ১ জুন ২০২০
  • / 638

জনতার আদালত অনলাইন॥ স্বাস্থ্যবিধি না মানায় রাজবাড়ীর বালিয়াকান্দিতে সোমবার এক দন্ত চিকিৎসক এবং দুই নারী ক্রেতাকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করা হয়েছে। বালিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা একেএম হেদায়েতুল ইসলাম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

জানা যায়, করোনার সংক্রমণ থেকে বাঁচতে বালিয়াকান্দি উপজেলা প্রশাসন মাইকিংসহ নানা পদক্ষেপ নিয়েছে। সোমবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা একেএম হেদায়েতুল ইসলাম, বালিয়াকান্দি থানার ওসি একেএম আজমল হুদা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শাফিন জব্বার, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. মনিরুজ্জামান মনিরসহ সেনাবাহিনীর সদস্যরা বাজার পরিদর্শন করেন। এসময় স্বাস্থ্যবিধি না মানায় বহরপুর বাজারের দন্ত চিকিৎসক মইনুল ইসলামকে পাঁচ হাজার টাকা এবং বালিয়াকান্দি বাজারের দুই নারী ক্রেতাকে পাঁচশ টাকা করে মোট এক হাজার টাকা জরিমানা করা হয়।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

স্বাস্থ্যবিধি না মানায় রাজবাড়ীতে ৩ জনের জরিমানা

প্রকাশের সময় : ০৬:২২:০৮ অপরাহ্ন, সোমবার, ১ জুন ২০২০