Dhaka ১২:৩৭ পূর্বাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
পাগলা মসজিদের দানবাক্সে মিলল রেকর্ড ১৫ কোটি ৯০ লাখ টাকা দেশের স্বার্থে বিএনপি আপসহীন : রাশেদ খান বাধ্যতামূলক হচ্ছে ছবিসহ এনআইডি নবায়ন, ফি কত টাকা? বদির অনুপস্থিতিতে মাদকের ‘দায়িত্বে’ কে, স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে জানতে চাইলেন গয়েশ্বর বাংলাদেশ-চীন সম্পর্ক সর্বোচ্চ ধাপে পৌঁছেছে: পররাষ্ট্রমন্ত্রী ঐচ্ছিক অনুদানের তালিকায় দুই জায়গায় জামায়াত এমপির মেয়ের নাম ডাল-ভাতের বাজেট করে বিরিয়ানি খাওয়া যায় না : সংসদে তথ্য প্রতিমন্ত্রী ‘নিজের পরিবারকে সময় দিন’ লিখে সুষমা রেজা জানালেন বিচ্ছেদের খবর বালিয়াকান্দিতে প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ-সার বিতরণ শুরু ইট বেঁধে কুকুরকে নদীতে ছুঁড়ে ফেলার ভিডিও প্রধানমন্ত্রীর নজরে, দিলেন যে নির্দেশ

করোনায় মারা গেলেন রাজবাড়ীর কৃতি সন্তান সাবেক সচিব বজলুল করিম চৌধুরী

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০২:১১:০৮ অপরাহ্ন, রবিবার, ৩১ মে ২০২০
  • / 775

জনতার আদালত অনলাইন : করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে না ফেরার দেশে চলে গেলেন রাজবাড়ী জেলার কৃতি সন্তান গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক সচিব বজলুল করিম চৌধুরী। রোববার বেলা সাড়ে ১১টার দিকে ঢাকার মুগদা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজেউন)।

বিসিএস প্রশাসনের ১৯৮৫ ব্যাচের কর্মকর্তা বজলুল করিম চৌধুরী ব্যক্তি জীবনে সৎ, দক্ষ, মেধাবী, দেশপ্রেমিক কর্মকর্তা হিসেবে পরিচিত ছিলেন। টাঙ্গাইল জেলার জেলা প্রশাসক, রাউজক এর চেয়ারম্যান ও ঢাকা বিভাগীয় কমিশনারের দায়িত্ব পালন করেন তিনি।  ২০১৮ সালের এপ্রিলে অবসরোত্তর ছুটিতে (পিআরএল) যাওয়ার আগে সচিব হিসেবে পদোন্নাতি পেয়েছিলেন তিনি।  পদোন্নতির পর তাকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা করা হয়। সকলের প্রিয়মুখ বজলুল করিম চৌধুরীর মৃত্যুতে নেমে এসেছে শোকের ছায়া। তার মৃত্যুতে রাজবাড়ীর জেলা প্রশাসক দিলসাদ বেগম, বাংলাদেশ এডমিনিস্ট্রেটিভ সার্ভিস এসোসিয়েশনের সকল সদস্যবৃন্দ গভীর শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

দৈনিক জনতার আদালতের সম্পাদক কৃষকলীগ নেতা নুরে আলম সিদ্দিকী হকও তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

করোনায় মারা গেলেন রাজবাড়ীর কৃতি সন্তান সাবেক সচিব বজলুল করিম চৌধুরী

প্রকাশের সময় : ০২:১১:০৮ অপরাহ্ন, রবিবার, ৩১ মে ২০২০