শনিবার, ২১ নভেম্বর, ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
ব্রাজিল থেকে তাহিতি—ফুটবল খেললেন ছয় মহাদেশে, শেষ গন্তব্যে যত নাটক কখনো সমুদ্রে, কখনো বরফে—২০ ছবিতে লাস্যময়ী নেহা লাক্কাতুরার সবুজ চা-বাগানে হাজারো দৌড়বিদের মিলনমেলায় ‘সিলেট ম্যারাথন ২০২৬’ ৩৮০০ মানুষের দেশে যেভাবে এল ক্রিকেট গর্ত খুঁড়তে গিয়ে পাওয়া বস্তু নিয়ে গেলেন ভাঙারির দোকানে, পরে জানা গেল ‌‘মর্টারশেল’ আন্তর্জাতিক আদালতের রায় ‘ন্যায়সঙ্গত’ হয়নি : মিয়ানমার নেশন্স লিগে ফ্রান্সের প্রতিপক্ষ স্পেন, নরওয়ের মুখোমুখি ইংল্যান্ড কুয়েতের মরুভূমিতে মাইন বিস্ফোরণে বাংলাদেশি নিহত দুর্বৃত্তদের সম্মিলিতভাবে প্রতিহত করতে হবে: অর্থমন্ত্রী সত্যি হলো শঙ্কা, ছিটকেই গেলেন হাসান মাহমুদ

রাজবাড়ীতে বিদ্যুতের ১০টি খুঁটি হেলে পড়েছে পানিতে

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৬:৩১:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ মে ২০২০
  • / 550

জনতার আদালত অনলাইন॥ রাজবাড়ী সদর উপজেলার চন্দনী ইউনিয়নের চন্দনী বিল ব্রিজের কাছে দৌলতদিয়াÑকুষ্টিয়া মহাসড়কের পাশে বিদ্যুতের ১০টি খুঁটি হেলে পড়েছে। তবে বিদ্যুৎ কর্তৃপক্ষ জানিয়েছে, খুঁটিগুলো নির্মাণাধীন। কোনোটিতেই সংযোগ নেই।

সরেজমিনে গিয়ে দেখা যায়, দৌলতদিয়াÑকুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের উত্তর পাশে চন্দন  বিলের ব্রিজ থেকে পিয়ারুর পুকুর পর্যন্ত ১০টি খুঁটি হেলে পড়ে আছে। এর মধ্যে সাতটি খুঁটি সম্পূর্ণ পানিতে এবং তিনটি আংশিক হেলে পড়ে আছে। সেখানে উপস্থিত মনসের আলী জানান, আম্পান ঝড়ের দিন খুঁটিগুলো হেলে পড়েছে। বিদ্যুৎ সংযোগ না থাকলেও তারা ভয়ে আছেন। তাছাড়া তার দুটি ও পিয়ারুর  দুটি মোট  চারটি  পুকুরে পড়েছে খুঁটিগুলো। পুকুরে বিভিন্ন প্রজাতির প্রচুর মাছ আছে। তাদেরকে খাবার দিতে হয়। কিন্তু খুঁটিগুলো পড়ে থাকার কারণে মাছকে খাওয়াতে পারছেন না।

রাজবাড়ী বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আমিনুর রহমান জানান, মহাসড়কের দুপাশে পিডিবি ও পল্লী বিদ্যুতের উভয়ের খুঁটি  রয়েছে। হেলে পড়া খুঁটিগুলো কাদের তা তিনি জানেন না। বিষয়টি তিনি খোঁজ নিয়ে দেখছেন।

রাজবাড়ী পল্লী বিদ্যুৎ সমিতির ব্যবস্থাপক কামরুল হোসেন গোলদার জানান, হেলে পড়া খুঁটিগুলো পলœী বিদ্যুতের। সেগুলো নির্মাণাধীন। এখনও সংযোগ দেয়া হয়নি। ঠিকাদার  তাদের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেনি। যেহেতু হেলে পড়েছে। ঠিকাদারী প্রতিষ্ঠান সেগুলো মেরামত করবে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

রাজবাড়ীতে বিদ্যুতের ১০টি খুঁটি হেলে পড়েছে পানিতে

প্রকাশের সময় : ০৬:৩১:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ মে ২০২০