Dhaka ০২:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
যুদ্ধের খরচ জোগাতে পর্নোগ্রাফিকে বৈধ করার কথা ভাবছে ইউক্রেন জাবিতে মাঠ সংস্কারের কাজ শেষের আগেই টাকা উত্তোলনের অভিযোগ আমরা জাতীয় পার্টির মতো পোষা বিরোধী দল হবো না: সারজিস অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল জব্বার ভূঞাসহ পাঁচ আইন কর্মকর্তার পদত্যাগ ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল, কালুখালীর প্রশাসনিক কর্মকর্তা বদলি কাজে-কর্মে স্মরণীয় ইউএনও মুস্তাফিজুর, বিদায়ে আবেগঘন পরিবেশ কালীগঞ্জে প্রসূতির মৃত্যুর ঘটনায় ক্লিনিক সিলগালা, জরিমানা ১ লাখ নিয়ন্ত্রণে আসছে ব্যাটারিচালিত অটোরিকশা, শনাক্তে থাকবে কিউআর কোড: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী পাংশায় ইসলামী চক্ষু হাসপাতালের নতুন ভিশন সেন্টার উদ্বোধন এক উপজেলার সব ইউনিয়ন পরিষদের ভোট একসঙ্গে

কানে হেডফোন ॥ বালিয়াকান্দিতে ট্রেনের ধাক্কায় নিহত মাদ্রাসা ছাত্র | পাংশায় যুবকের মৃত্যু

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৬:৪৩:২১ অপরাহ্ন, শনিবার, ২১ মার্চ ২০২০
  • / 660

জনতার আদালত অনলাইন ॥ মাথায় গামছা দিয়ে রেল লাইনে বসে কানে হেডফোন লাগিয়ে মোবাইল ফোনে কথা বলার সময় ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই নিহত হয়েছে আতিকুর রহমান (২০) নামে এক মাদ্রাসা ছাত্র। ঘটনাটি ঘটেছে শনিবার সকালে রাজবাড়ীÑভাটিয়াপাড়া রেলপথের রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার জামালুপর ইউনিয়নের খালপাড়ি এলাকায়। সে মাগুরা জেলার শ্রীপুর উপজেলার কাদিরপাড়া গ্রামের শহীদুল ইসলামের ছেলে। জামালপুর ইউনিয়নের খালপাড়ি মাদ্রাসার ছাত্র ছিল সে।
রাজবাড়ী রেলওয়ে সূত্র জানায়, গোপালগঞ্জের গোবড়া থেকে রাজশাহীগামী টুঙ্গিপাড়া এক্সপ্রেস ট্রেনটি জামালপুরের খালপাড়ি এলাকা অতিক্রম করার সময় এঘটনা ঘটে।
দুর্ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করেন বালিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা একেএম হেদায়েতুল ইসলাম। এলাকাবাসীর বরাত দিয়ে তিনি জানান, ছেলেটি রেললাইনের উপর মাথায় গামছা দিয়ে মোবাইল ফোনে কথা বলছিল। ট্রেন আসার শব্দ শুনতে না পাওয়ায় ট্রেনের ধাক্কায় সে নিহত হয়েছে। ফায়ার সার্ভিস কর্মীরা তার লাশ উদ্ধার করে।
রাজবাড়ী জিআরপি থানার এসআই মনিরুজ্জামান জানান, ধারণা করা হচ্ছে ট্রেন আসার শেষ মুহূর্তে উঠে যাওয়ার চেষ্টা করেছিল সে। কিন্তু শেষ রক্ষা করতে পারেনি। মাথায় আঘাত লেগে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে। নিহতের লাশ সুরতহাল করা হয়েছে। এব্যাপারে রাজবাড়ী জিআরপি থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
অপরদিকে গোয়ালন্দ ঘাটÑপোড়াদহ রেলপথের রাজবাড়ীর পাংশা পৌর এলাকার মাগুড়াডাঙ্গি গ্রামে শনিবার দুপুরে ট্রেনে কাটা পড়ে সাহেদ উদ্দিন নামে এক যুবক নিহত হয়েছে। সে একই গ্রামের আব্দুর রহমানের ছেলে। স্থানীয়রা জানিয়েছে, সে কিছুটা মানসিক ভারসাম্যহীন ছিল।
রাজবাড়ী রেলওয়ে স্টেশন মাস্টার তন্ময় কুমার দত্ত জানান, পোড়াদহ থেকে ছেড়ে আসা গোয়ালন্দ ঘাটগামী সাটল ট্রেনে এ দুর্ঘটনা ঘটে।
রাজবাড়ী জিআরপি থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছে। এব্যাপারে একটি ইউডি মামলা হয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

কানে হেডফোন ॥ বালিয়াকান্দিতে ট্রেনের ধাক্কায় নিহত মাদ্রাসা ছাত্র | পাংশায় যুবকের মৃত্যু

প্রকাশের সময় : ০৬:৪৩:২১ অপরাহ্ন, শনিবার, ২১ মার্চ ২০২০