Dhaka ১০:০১ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
গাদ্দারি করে বিএনপি টিকে থাকতে পারবে না : মামুনুল হক ঈদুল আজহার সম্ভাব্য তারিখ নিয়ে যা জানা গেল সরকারি হাসপাতালে ‘রোস্টার ডিউটির’ মাধ্যমে সার্বক্ষণিক সেবা চালু করা প্রয়োজন ভুয়া কার্ড বানিয়ে ২০ হাজার মানুষের কাছ থেকে ১০ কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ স্থানীয় নির্বাচনে তারুণ্যের জয় হবে: নাহিদ ইসলাম মেয়ের বাড়ি যাওয়া হলো না মায়ের, ট্রাকচাপায় নিহত নারুয়াতে মরহুম নজরুল ইসলামের মায়ের আত্মার শান্তি কামনায় দোয়া মাহফিল তাৎক্ষণিক প্রতিক্রিয়ার আগে তথ্য সংগ্রহ ও সত্যতা যাচাই জরুরি: মাহদী আমিন ক্যানসারের কথা স্বীকার করলেন নেতানিয়াহু, এখন কেমন আছেন দেশের অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করতে চাইলে কাউকে ছাড় দেওয়া হবে না: অর্থমন্ত্রী

গোয়ালন্দে ভাতিজার হাতে চাচা খুন

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৯:১১:১৬ অপরাহ্ন, রবিবার, ১৬ ফেব্রুয়ারী ২০২০
  • / 548

জনতার আদালত অনলাইন ॥ রাজবাড়ীর গোয়ালন্দে ভাতিজা দেলোয়ার মোল্লার লাঠির আঘাতে চাচা শুকুর আলী মোল্লা (৬০) নিহত হয়েছে। রোববার সকাল ১০টার দিকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।
নিহত শুকুর আলী মোল্লা উপজেলার উজানচর ইউনিয়নের নবুওসিমদ্দিন পাড়া গ্রামের মৃত গহর আলী মোল্লার ছেলে। ঘাতক দেলোয়ার মোল্লা নিহতের বড় ভাইয়ের ছেলে।
পুলিশ ও নিহত পরিবারের সদস্যরা জানান, বাড়ির সামনের জমি নিয়ে দীর্ঘদিন ধরে দুই পরিবারের মধ্যে বিরোধ চলে আসছিল। গত শনিবার সকালে নিহত শুকুর আলী মোল্লার একটি দোকান ভাতিজা দেলোয়ার মোল্লা ভেঙে দেয়। এসময় শুকুর আলী মোল্লা বাঁধা দিতে গেলে তাকে লাঠি দিয়ে এলোপাথালি আঘাত করে ভাতিজা দেলোয়ার।
এলাকাবাসী আহত শুকুর আলী মোল্লাকে উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে তার অবস্থার অবনতি হলে চিকিৎসক তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করে। রোববার সকাল ১০টার দিকে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) আশিকুর রহমান জানান, এ ঘটনায় রিনা বেগম (৩৫) নামের এক নারীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। তিনি খলিলুর রহমান মোল্লার স্ত্রী। এ হত্যার ঘটনায় এখনো পর্যন্ত থানায় কেউ মামলা দায়ের করেনি। মামলা দায়ের হলে দায়ীদের গ্রেপ্তার করা হবে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

গোয়ালন্দে ভাতিজার হাতে চাচা খুন

প্রকাশের সময় : ০৯:১১:১৬ অপরাহ্ন, রবিবার, ১৬ ফেব্রুয়ারী ২০২০