Dhaka ০৬:২১ অপরাহ্ন, শনিবার, ০৪ জুলাই ২০২৬, ২০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
বাচ্চাদের দুধ খাওয়ায় কবুতরও, গলার ভেতরে রয়েছে ‘ক্রপ মিল্ক’ পরকীয়ার অভিযোগে তিন সন্তানের জননীর চুল কেটে দেওয়ার অভিযোগ রাজবাড়ীতে ‘স্বাধীনতা’ প্রকল্পের হাফ-ডে অরিয়েন্টেশন অনুষ্ঠিত ১৭ আগস্টের মধ্যে সরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানে বায়োমেট্রিক হাজিরা নিশ্চিতের নির্দেশ আজ কাঁঠাল দিবস এক বছর ফ্রি রোগী দেখার কথা রাখলেও যে শর্ত দিলেন সেই চিকিৎসক ‘আমি যদি মাকে জিজ্ঞেস করতে পারতাম…’: জুলাই জাতীয় সম্মেলনে প্রধানমন্ত্রী কয়েকদিন পরই কাটার কথা ছিল পাট, রাতের আঁধারে ভেঙে গেল কৃষকের স্বপ্ন ফুটপাতে ঘুমন্ত নারীকে ধর্ষণ, সিসিটিভি ফুটেজ ভাইরাল আওয়ামী লীগের দাফন হয়ে গেছে দিল্লিতে: স্বরাষ্ট্রমন্ত্রী

রাজবাড়ী জেলা প্রশাসকের কারাগার পরিদর্শন , মুক্ত হবার পর স্বাভাবিক জীবনে ফিরে আসার আহ্বান

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৯:৪৮:১২ অপরাহ্ন, সোমবার, ২৬ অগাস্ট ২০১৯
  • / 791

জনতার আদালত অনলাইন ॥ রাজবাড়ীর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট দিলসাদ বেগম সোমবার বেলা ১১ টায় রাজবাড়ী জেলা কারাগার পরিদর্শন করেন। এ সময়ে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট খন্দকার মুশফিকুর রহমান, জেল সুপার মোঃ আনোয়ারুল করিম, জেলার নুর মোহাম্মদ মৃধা, ডেপুটি জেলার মোহাম্মদ ইব্রাহীম ও ডেপুটি জেলার নান্নী খান উপস্থিত ছিলেন।
কারাগার পরিদর্শনে গেলে কারারক্ষীদের সুসজ্জিত চৌকষ দল জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট দিলসাদ বেগমকে গার্ড অব অনার প্রদান করেন। গার্ড অব অনার গ্রহণের পর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট প্রধান ফটকে রক্ষিত কারাগারের অভ্যন্তরে প্রবেশের এন্ট্রি রেজিস্টারে কারাভ্যন্তরে প্রবেশের সময় লিপিবদ্ধ করে স্বাক্ষর প্রদান করেন।
কারাগারে প্রবেশের প্রধান ফটক অতিক্রমকালে সর্বপ্রধান কারারক্ষী তাঁকে কারাভ্যন্তরে অন্তরীণ কারাবন্দিদের পরিসংখ্যান মৌখিকভাবে অবহিত করেন।
পরে কারাভন্তরে প্রবেশ করে বিভিন্ন ওয়ার্ড, সেল, রন্ধনশালা, খাদ্য গুদাম, হাসপাতাল/মেডিক্যাল ওয়ার্ড এবং কারাভ্যন্তর চত্বর ঘুরে দেখেন। বিভিন্ন ওয়ার্ড পরিদর্শনের সময় তিনি কারাবন্দিতে কেস হিস্ট্রি টিকেট পরীক্ষা করেন এবং তাদের বিভিন্ন আবেদন-নিবেদন মনোযোগ সহকারে শ্রবণ করেন ও তাৎক্ষণিকভাবে সমাধানের জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
কারাগার পরিদর্শনের প্রাক্কালে মিাদকসেবী ও মাদকব্যবসায় আটক কারাবন্দিদের মাদকের ভয়াবহতা সম্পর্কে মটিভেশনাল বক্তব্য প্রদান করেন এবং তাদেরকে কারাগার থেকে মুক্ত হবার পর স্বাভাবিক জীবনযাত্রায় ফিরে আসার জন্য পরামর্শ দেন। একই সাথে অন্যান্য কারাবন্দিদেরকেও মুক্ত হবার পর আইন-শৃঙ্খলা বিরোধী কাজ থেকে বিরত থাকার পরামর্শ প্রদান করেন। এছাড়া কারাগারের ওয়ার্ডগুলো ঘুরে দেখার সময় কারাবন্দিদের উদ্দেশে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতার উপর গুরুত্বারোপ করে বক্তব্য প্রদান করেন এবং জেল কর্তৃপক্ষকে কারাগারের অভ্যন্তর ও বহিরাঙ্গণ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার নির্দেশনা দেন।
জেলা কারাগারের অভ্যন্তর ভাগ পরিদর্শন শেষে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট কারাগারের বিভিন্ন রেজিস্টারাদি পরীক্ষা করেন এবং কারাবন্দিদের অবস্থা, কারাগারের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা, কর্মকর্তা ও কর্মচারীদের আবাসন ব্যবস্থা, কর্মকর্তা ও কর্মচারীদের জনবল পরিস্থিতি, বেসরকারি ভিজিটরদের ভিজিট কার্যক্রম, অবকাঠামো সম্পর্কিত তথ্য, কারাগারের পরিস্কার-পরিচ্ছন্নতা, কারাবন্দিদের ধর্মীয় শিক্ষা, বিনোদনের ব্যবস্থাসহ সার্বিক কার্যক্রম নিয়ে জেল সুপার এবং ডেপুটি জেলারদের সাথে আলোচনা করেন এবং পরিদর্শন বইতে মন্তব্য লিপিবদ্ধ করেন।
রাজবাড়ী কারাগারে বর্তমানে ৫৮৯ জন পুরুষ ও ১৭ জন মহিলা মোট ৫০৬ জন কারাবন্দী রয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

রাজবাড়ী জেলা প্রশাসকের কারাগার পরিদর্শন , মুক্ত হবার পর স্বাভাবিক জীবনে ফিরে আসার আহ্বান

প্রকাশের সময় : ০৯:৪৮:১২ অপরাহ্ন, সোমবার, ২৬ অগাস্ট ২০১৯