Dhaka ০৪:০৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
ফায়ার সার্ভিসের ১৫ ইউনিটের চেষ্টায় কালশী বস্তির আগুন নিয়ন্ত্রণে এটা আওয়ামী লীগের সরকার নয় যে চুরি করে পার পাবেন : পানিসম্পদ প্রতিমন্ত্রী স্পেনের বিশ্বকাপ দলে বার্সার আধিপত্য, নেই রিয়ালের কেউ বাংলাদেশকে ৫ বিলিয়ন ডলার দেবে এডিবি ছড়িয়ে পড়ছে বস্তির আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১৩ ইউনিট এনসিপি নেতাদের ওপর হামলা করে উল্টো মামলা দেওয়া হয়েছে: হাসনাত আব্দুল্লাহ এআই ক্যামেরার ট্রাফিক জরিমানার নামে প্রতারণার ফাঁদ, ডিএমপির সতর্কবার্তা কালশী বস্তিতে ভয়াবহ আগুন, দ্রুত ছড়িয়ে পড়ছে বাণিজ্য সচিব হলেন মো. আতাউর রহমান খান পশ্চিমবঙ্গে ক্রেতাশূন্য গরুর হাট, ঈদের আগে আতঙ্ক ও অনিশ্চয়তা

রাজবাড়ীতে হত্যা মামলায় ৩ জনের যাবজ্জীবন কারাদন্ড

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৯:৪৬:২০ অপরাহ্ন, সোমবার, ২৬ অগাস্ট ২০১৯
  • / 476

জনতার আদালত অনলাইন ॥ রাজবাড়ীর পাংশায় নাজমুল হক নামে এক ব্যক্তিকে হত্যার ঘটনায় ৩ জনের যাবজ্জীবন কারাদন্ড প্রদান করেছে আদালত। গতকাল সোমবার বিকালে রাজবাড়ীর অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মাসুদ করিম এ রায় প্রদান করেন। নাজমুল জেলার পাংশা দক্ষিণ কুমিরাজ গ্রামের জহুরুল হক বিশ^াসের ছেলে।
আদালত সূত্রে জানাজায়, ২০০৯ সালে ১৮ জুন রাতে জেলার পাংশা উপজেলা পাট্টা ইউনিয়নের চরকুলটিয়া গ্রামের মৃত আজাহার মন্ডলের ছেলে ইউনুস আলী মন্ডল ও তার সহযোগিরা নাজমুলকে পিটিয়ে হত্যা করে। এ ঘটনায় নাজমুলের বাবা পাংশা থানায় হত্যা মামলা দায়ের করে। ওই মামলা দীর্ঘ স্বাক্ষ্য প্রমানের ভিত্তিতে গতকাল বিকালে আদালত ইউনুস আলী মন্ডল, চরকুলটিয়া গ্রামের মৃত নুয়াই মন্ডলের ছেলে হুমায়ন মন্ডল ওরফে হুমাইয়া এবং জেলার বালিয়াকান্দির রাজধারপুর গ্রামের আব্দুল আজিজের ছেলে ফিরোজকে যাবজ্জীবন কারাদন্ড, ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো এক বছরের কারাদন্ড প্রদান করেন। দন্ডপ্রাপ্ত আসামিদের মধ্যে ইউনুস আলী মন্ডল পলাতক রয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

রাজবাড়ীতে হত্যা মামলায় ৩ জনের যাবজ্জীবন কারাদন্ড

প্রকাশের সময় : ০৯:৪৬:২০ অপরাহ্ন, সোমবার, ২৬ অগাস্ট ২০১৯