Dhaka ০৪:৫৬ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
কিলোমিটার প্রতি ২৩ পয়সা বাড়ল লঞ্চ ভাড়া, সর্বনিম্ন ভাড়া ৩৫ টাকা এশিয়ান গেমসে পদকহীন বাংলাদেশ, ব্যাটিং ব্যর্থতায় প্রশ্নের মুখে নারী ক্রিকেট রাজবাড়ীতে প্রবাসীর স্ত্রী হত্যা মামলায় যুবকের যাবজ্জীবন মান্দায় অবৈধ ইটভাটায় অভিযান, এক লাখ টাকা জরিমানা সরকারি হাসপাতালের এক কিলোমিটারের মধ্যে নতুন ক্লিনিক নয় প্রাথমিকে সহকারী শিক্ষক নিয়োগে পদায়ন আদেশ জারির নির্দেশ ট্রাম্পের নৈশভোজে প্রধানমন্ত্রী তারেক রহমান ও ডা. জুবাইদা রহমান জান্নাতে স্বামী যেন হুর না পান সেজন্য দোয়া করা যাবে? আজ পৃথিবীর দিন-রাত সমান, কেন এমন হয় জানলে অবাক হবেন এনবিআরের সাবেক চেয়ারম্যানসহ দুজনের ২৫ ব্যাংক হিসাব অবরুদ্ধ

রাজবাড়ীতে ট্রেনে কাটা পড়ে মাদ্রাসা ছাত্র নিহত

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৯:০১:৪০ অপরাহ্ন, শুক্রবার, ১৪ জুন ২০১৯
  • / 480

জনতার আদালত অনলাইন ॥ রাজবাড়ীÑফরিদপুর রেলপথের রাজবাড়ী সদর উপজেলার শহীদওহাবপুর ইউনিয়নের নিমতলা এলাকায় শুক্রবার সকালে ট্রেনে কাটা পড়ে আবু বক্কার শেখ নামে এক মাদ্রাসা ছাত্র নিহত হয়েছে। সে রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার জামালপুর ইউনিয়নের লক্ষ্মণদিয়া গ্রামের আমির আলী শেখের ছেলে। ভান্ডারিয়া সিদ্দিকিয়া কামিল মাদ্রাসার ফাজিল প্রথম বর্ষের ছাত্র ছিলেন তিনি।
স্থানীয় সূত্র জানায়, রেললাইনের পাশ দিয়ে মোবাইলফোনে কথা বলছিলেন আবু বক্কার। ওই সময় রাজবাড়ী থেকে ফরিদপুরগামী ভাটিয়াপাড়া এক্সপ্রেস ট্রেনটি নিমতলা এলাকা অতিক্রম করার সময় ট্রেনে কাটে পড়ে ঘটনাস্থলেই নিহত হন।
রাজবাড়ী জিআরপি থানার ওসি আকবর হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে। পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

রাজবাড়ীতে ট্রেনে কাটা পড়ে মাদ্রাসা ছাত্র নিহত

প্রকাশের সময় : ০৯:০১:৪০ অপরাহ্ন, শুক্রবার, ১৪ জুন ২০১৯