Dhaka ০২:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
জ্বালানি তেলের দাম বাড়ানোর ইস্যুতে আইএমএফের কোনো শর্ত নেই : প্রধানমন্ত্রীর উপদেষ্টা চট্টগ্রাম-৩ আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান গ্রেপ্তার গুজব ছড়ানোর আগেই ঠেকাতে চায় চট্টগ্রাম জেলা পুলিশ বয়কটের মধ্যেই ‘ট্রাম্প টিভি’ চালু করলেন ডোনাল্ড ট্রাম্প দূরপাল্লায় ৮, সিটিতে ১০ পয়সা ভাড়া বাড়ানোর প্রস্তাব যাত্রী কল্যাণ সমিতির বেশ কয়েকটি দ্বিপক্ষীয় ও বহুপাক্ষিক বৈঠকে অংশ নেবেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন ইমরান খানের তিন বোনের আটকাদেশ বাতিল ও মুক্তি চেয়ে লাহোর হাইকোর্টে আবেদন ইয়েমেনের বন্দরশহরে সৌদির বিমান হামলায় নিহত ৬ প্রধানমন্ত্রীর সঙ্গে ইস্তাম্বুল বিমানবন্দরের সিইওর সৌজন্য সাক্ষাৎ রাশিয়ার নির্বাচনে পুতিনের ইউনাইটেড রাশিয়া পার্টির ভূমিধস বিজয়

রাজবাড়ীতে শিশু ধর্ষণের দায়ে এক ব্যক্তির যাবজ্জীবন কারাদন্ড

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৭:৫৭:০১ অপরাহ্ন, বুধবার, ২৯ মে ২০১৯
  • / 724

জনতার আদালত অনলাইন ॥ রাজবাড়ীতে আট বছরের শিশুকে ধর্ষণের দায়ে হামেদ মোল্লা (৫৫) নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদন্ড, ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের কারাদন্ড দিয়েছেন আদালত। বুধবার দুপুরে রাজবাড়ী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক শারমীন নিগার এ রায় ঘোষণা করেন। দন্ডপ্রাপ্ত হামেদ মোল্লা রাজবাড়ীর কালুখালী উপজেলার বড় পাতুরিয়া গ্রামের মৃত কেসমত সরদারের ছেলে।
আদালত ও মামলা সূত্রে জানা যায়, ২০১৭ সালের ২১ জুন তারিখ দুপুরে হামেদ মোল্লা ওই শিশুটিকে কলাই তোলার কথা বলে বাড়ির অনতিদূরে একটি ক্ষেতে নিয়ে ধর্ষণ করে। অসুস্থ অবস্থায় মেয়েটি বাসায় ফিরে তার মাকে সবকিছু খুলে বলে। পরদিন ২২ জুন শিশুটিকে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এব্যাপারে ২২ জুন তারিখে শিশুটির বাবা বাদী হয়ে কালুখালী থানায় একটি মামলা দায়ের করেন।
মামলার বিচারক সাক্ষীদের সাক্ষ্য গ্রহণ ও কাগজপত্র পর্যালোচনা করে উল্লেখিত রায় ঘোষণা করেন। রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন অ্যডভোকেট উমা সেন। বিবাদী পক্ষে মামলা পরিচালনা করেন অ্যডভোকেট মো. কামরুজ্জামান।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

রাজবাড়ীতে শিশু ধর্ষণের দায়ে এক ব্যক্তির যাবজ্জীবন কারাদন্ড

প্রকাশের সময় : ০৭:৫৭:০১ অপরাহ্ন, বুধবার, ২৯ মে ২০১৯