Dhaka ০৫:৫১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
ব্রাজিল–স্কটল্যান্ড ম্যাচে ভারি বৃষ্টির শঙ্কা, বিলম্ব হতে পারে খেলা নওগাঁয় মানব পাচার প্রতিরোধে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত কালীগঞ্জে ৩৫ শত কৃষকের মাঝে বিনামূল্যে ধান বীজ ও সার বিতরণ পাংশায় সংঘর্ষে নিহতের ঘটনায় মামলা, আসামি সাড়ে ৩০০ চিকিৎসা কষ্টে থাকা কাঙালিনী সুফিয়ার দায়িত্ব নিলো এবিজি ফাউন্ডেশন রিজার্ভ বেড়ে ফের ৩৬ বিলিয়ন ডলার ছাড়াল সংসদের অধিবেশন বৃহস্পতিবার সকাল ১১টা পর্যন্ত মুলতবি খাগড়াছড়িতে সেনা অভিযানে সশস্ত্র সংগঠনের সদস্য নিহত, অস্ত্র-গোলাবারুদ উদ্ধার ফিফা বিশ্বকাপ চলাকালীন ঢাবিতে বহিরাগত প্রবেশ ও যানচলাচলে নিষেধাজ্ঞা চলতি অর্থবছরে রেমিট্যান্স প্রবাহ ১৭.৮ শতাংশ বেড়েছে

রাজবাড়ীতে বাল্যবিয়ে রোধে করণীয় বিষয়ক আলোচনা সভা

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৯:৪৮:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ জুলাই ২০১৮
  • / 737

জনতার আদালত অনলাইন ॥ ‘মেয়ে আমার অহংকার, ১৮র আগে বিয়ে নয়, এই আমার অঙ্গীকার’ স্লোগানকে সামনে রেখে মঙ্গলবার রাজবাড়ীতে বাল্যবিয়ে রোধে করণীয় বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
জার্নালিস্ট এসোসিয়েশন ফর হিউম্যান রাইটস এন্ড ওয়েলফেয়ার, মানব সম্পদ উন্নয়ন কর্মসূচী এবং মুষ্ঠি সমাজ কল্যাণ সংস্থার যৌথ উদ্যোগে সদর উপজেলার চন্দনী ইউনিয়ন পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) রেজাউল করিম পিপিএম।
রাজবাড়ী সরকারি কলেজের সহকারী অধ্যাপক আব্দুস সালামের সভাপতিত্বে অন্যদের মাঝে বক্তব্য রাখেন রাজবাড়ী সদর থানার ওসি তারিক কামাল, ব্যবসায়ী প্রভাত দাস বিষ্ণু, চন্দনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান একেএম সিরাজুল আলম চৌধুরী, জার্নালিস্ট এসোসিয়েশন ফর হিউম্যান রাইটস এন্ড ওয়েলফেয়ার এর মহাসচিব সাংবাদিক আশিফ মাহমুদ, মুষ্ঠি সমাজ কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক ফিরোজা খাতুন প্রমুখ।
বক্তারা বলেন, বাল্যবিয়ে একটি সামাজিক ব্যাধি। এর কারণে অকালে বিনষ্ট হয় মেয়েদের জীবন। যে বয়সে তার নিজেকে গড়ে তোলার কথা সে বয়সে যদি তার সংসারের বোঝা মাথায় চেপে বসে তাহলে অনেক ক্ষতি হয় পরিবার ও সমাজের। বাল্যবিয়ে রোধে সবাইকে এগিয়ে আসতে হবে। মেয়েদেরকে সচেতন হতে হবে।
বিভিন্ন স্কুলের ছাত্রÑছাত্রী ও সুধীজন এতে অংশগ্রহণ করেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

রাজবাড়ীতে বাল্যবিয়ে রোধে করণীয় বিষয়ক আলোচনা সভা

প্রকাশের সময় : ০৯:৪৮:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ জুলাই ২০১৮