Dhaka ১২:৪৪ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
‘সবাই তোমাকে ঘৃণা করে’— নেতানিয়াহুকে ট্রাম্পের তিরস্কার নিয়ে তোলপাড় কালুখালীতে কৃষি বিভাগের আয়োজনে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত নাভানা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাজেদুল ইসলাম গ্রেফতার তীব্র তাপপ্রবাহে বিপর্যস্ত ইউরোপ, ফ্রান্সে পানিতে ডুবে ৪০ জনের মৃত্যু ইরানের সাথে চুক্তিকে ট্রাম্পের পরাজয় মনে করছেন মার্কিনিরা, তারা হতাশও ওসির হস্তক্ষেপে পুনর্মিলন, হাসি ফিরল যমজ কন্যাসন্তানের জীবনে দেশের রপ্তানি আয় ১৫০ বিলিয়ন ডলারে উন্নীত করা সম্ভব : বাণিজ্যমন্ত্রী দেশজুড়ে ভিটামিন ‘এ’ ক্যাপসুল ক্যাম্পেইন ২৮ জুন যেসব দল প্রথম পর্বেই বাদ ঘানার সঙ্গে ড্র, তবু আতঙ্কের কিছু দেখছে না ইংল্যান্ড

কালুখালীতে বিএনপি অফিস ভাংচুর, স্বাধীনতা দিবসের অনুষ্ঠান পন্ড

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ১২:৩১:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ মার্চ ২০১৮
  • / 709

জনতার আদালত অনলাইন ॥ রাজবাড়ীর কালুখালীতে বিএনপি অফিস ভাংচুরের ঘটনা ঘটেছে। এতে করে উপজেলা বিএনপির স্বাধীনতা দিবসের সকল কর্মসূচী পন্ড হয়ে যায়। মহান স্বাধীনতা দিবসের দিনে সোমবার সকালে এ ঘটনা ঘটে। উপজেলা বিএনপি এ ঘটনার জন্য স্থানীয় ছাত্রলীগকে দায়ী করেছে। তবে ছাত্রলীগ এ অভিযোগ অস্বীকার করেছে।
স্থানীয় সূত্র জানায়, স্বাধীনতা দিবসে শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণের উদ্দেশ্যে সকাল সাড়ে সাতটার দিকে উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি শাহাদত হোসেন ও বিএনপি কর্মী বিল্লাল হোসেন কালুখালীর রতনদিয়া বাজার সংলগ্ন উপজেলা বিএনপি অফিস খুলে নেতাকর্মীদের আগমনের অপেক্ষায় ছিলেন। হঠাৎ একদল উশৃঙ্খল যুবক অতর্কিতে বিএনপি কার্যালয়ে গিয়ে অফিস বন্ধ করতে বলে। ওই সময় যুবকরা অফিসের কাঁচ ভাংচুর করে এবং চেয়ার ছুড়ে ফেলে দেয়। এতে করে বিএনপির স্বাধীনতা দিবসের সব কর্মসূচী পন্ড হয়ে যায়।
উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যড. আব্দুর রাজ্জাক খান বলেন, স্বাধীনতা দিবস উপলক্ষে উপজেলা বিএনপি পতাকা উত্তোলন, পুষ্পমাল্য অর্পণ সহ নানা কর্মসূচী গ্রহণ করেছিল। উপজেলা বিএনপি অফিস খোলার পর ছাত্রলীগের ছেলেরা তাদের অফিসে হামলা করে ভাংচুর চালিয়েছে এবং তাদের দুই নেতাকর্মীকে মারধর করেছে। এজন্য তাদের সব কর্মসূচী পন্ড হয়ে গেছে।
উপজেলা ছাত্রলীগের সভাপতি জাহিদুল ইসলাম সুমন এ অভিযোগ অস্বীকার করে বলেন, ছাত্রলীগ কোনো হামলা করেনি। বিএনপির দুই গ্রুপের দ্বন্দ্বে এ ঘটনা ঘটেছে।
কালুখালী থানার ওসি আমিনুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে কেউ লিখিত বা মৌখিক কোনো অভিযোগই করেনি। পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

কালুখালীতে বিএনপি অফিস ভাংচুর, স্বাধীনতা দিবসের অনুষ্ঠান পন্ড

প্রকাশের সময় : ১২:৩১:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ মার্চ ২০১৮