মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
দেশে-বিদেশে কর্মসংস্থান সম্প্রসারণে কাজ করছে সরকার: জনপ্রশাসন উপদেষ্টা মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের নাম বদলে ‘নারী ও শিশুবিষয়ক মন্ত্রণালয়’ আওয়ামী লীগ সংশ্লিষ্টতার অভিযোগে সিপিবি কার্যালয়ে হামলা মানুষের কাছে ভিক্ষা করে ছেলেকে হাফেজ-মাওলানা বানিয়েছি, এখন খোঁজ নেয় না: বাবা দেশ ছাড়ার খবর দিয়ে সেই বাবা বললেন— ‘আপনারা ভালো থাকেন’ মুক্তিযোদ্ধার দাফনে বাধার প্রতিবাদে জাবিতে সাঈদীর কুশপুত্তলিকা দাহ কক্সবাজার রুটে বাড়ল ট্রেন, যুক্ত হলো মহানগর এক্সপ্রেস মুক্তিযোদ্ধার জানাজা-দাফনে বাধা দেওয়ায় ক্ষোভ ঝাড়লেন সোহেল রানা ‘আমি নোবেল পুরস্কার পাইনি, তাই নরওয়ের কাউকে যুক্তরাষ্ট্রে দেখতে চাই না’ ইরানের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছে ৩ দেশ

রাজবাড়ীতে যুবমৈত্রীর ২ নেতার মুক্তির দাবিতে সংবাদ সম্মেলন

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৮:০৪:০৮ অপরাহ্ন, শনিবার, ৩ জুন ২০১৭
  • / 552
রাজবাড়ীতে যুবমৈত্রীর ২ নেতার মুক্তির দাবিতে সংবাদ সম্মেলন

স্টাফ রিপোর্টার ॥ রাজবাড়ী সদর উপজেলার বরাট ইউনিয়ন যুব মৈত্রীর সভাপতি আলমগীর খান ও সহ সভাপতি সেলিম প্রামানিকের মুক্তির দাবি জানিয়েছে বাংলাদেশ যুবমৈত্রী রাজবাড়ী জেলা শাখা। শনিবার সকালে জেলা ওয়ার্কার্স পার্টি কার্যালয়ে জনাকীর্ণ এক সংবাদ সম্মেলনের মাধ্যমে তারা এ দাবি জানান।
সম্মেলনে বক্তব্য রাখেন জেলা ওয়ার্কার্স পার্টির নেতা ও বরাট ইউপি চেয়ারম্যান মনিরুজ্জামান সালাম, জেলা যুব মৈত্রীর সভাপতি অ্যড. বিপ্লব রায়, সাধারণ সম্পাদক সেলিম আহমেদ প্রমুখ।
বক্তারা বলেন, সম্পূর্ণ ষড়যন্ত্রমূলকভাবে স্থানীয় একটি কুচক্রী মহল প্রশাসনের কতিপয় ব্যক্তিবর্গের সাথে যোগসাজশ করে আলমগীর ও সেলিম প্রামানিককে মিথ্যা মামলায় ফাঁসিয়ে গ্রেফতার করিয়েছে। গত ২৩ মে তারিখে বিদ্যুতের লোডশেডিংয়ের বিরুদ্ধে যুবমৈত্রীর বিক্ষোভ কর্মসূচীতে যোগদানের জন্য আলমগীর বাড়ি থেকে রাজবাড়ী শহরে আসছিলেন। সে সময় পুলিশ তাকে আটকের পর মারপিট করে কোমরে পিস্তল গুজে দেয়। এর আগে গত ১ মার্চ সেলিমকে রাজবাড়ী রেলগেট থেকে আটকের পর উড়াকান্দা বাজারে খোলা ঝাপ বিশিষ্ট ভাঙা দোকান ঘর থেকে রিভলবার ও গুলি উদ্ধার দেখিয়ে তার বিরুদ্ধে অস্ত্র মামলা দায়ের করে।
বক্তারা যুবমৈত্রীর দুই নেতার বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তি দাবি করেন।
রাজবাড়ী জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সাংবাদিকরা এসময় উপস্থিত ছিলেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

রাজবাড়ীতে যুবমৈত্রীর ২ নেতার মুক্তির দাবিতে সংবাদ সম্মেলন

প্রকাশের সময় : ০৮:০৪:০৮ অপরাহ্ন, শনিবার, ৩ জুন ২০১৭