Dhaka ০৫:০৯ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
অচেতন করে ধর্ষণের পর জন্মনিয়ন্ত্রণের ওষুধ খাওয়াতেন মাদরাসাশিক্ষক কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে জামায়াতের আঁতাত রয়েছে: রিজভী চাঁদাবাজি রোধে স্বতঃপ্রণোদিত মামলার ক্ষমতা পাচ্ছে পুলিশ: আইজিপি বুরকিনা ফাসোয় ফিরল মৃত্যুদণ্ড, নিষিদ্ধ সুন্দরী প্রতিযোগিতা কালীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স ১৫১ শয্যায় উন্নীত করতে জমি পরিদর্শন নারী থেকে পুরুষ হওয়ার দাবি, বিয়ে করলেন তরুণীকে সংসদ ভবনে সংবিধান সংশোধন কমিটির নবম বৈঠক বৈদ্যুতিক স্থাপনা ও সরঞ্জামাদি পরীক্ষা-নিরীক্ষার ফি নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি রাস্তা-ফুটপাতে অবৈধ দোকান বসালেই মামলা, মালামাল ক্রোক : ডিএসসিসি প্রশাসক আজ ৮১তম জাতিসংঘ দিবস

রাজবাড়ীতে ভয়াবহ অগ্নিকান্ডে ৭ ব্যবসা প্রতিষ্ঠান ভস্মিভূত ॥ কোটি টাকার ক্ষয়ক্ষতি

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৬:০৯:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ ফেব্রুয়ারী ২০১৭
  • / 836

স্টাফ রিপোর্টার ॥ রাজবাড়ী সদর উপজেলার গোয়ালন্দ মোড় এলাকায় খন্দকার মার্কেটে বুধবার গভীর রাতে ভয়াবহ অগ্নিকান্ড সংগঠিত হয়েছে। অগ্নিকান্ডে সাতটি ব্যবসা প্রতিষ্ঠান সম্পূর্ণ ভস্মিভূত হয়ে গেছে। এতে প্রায় এক কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তরা হলো ফার্নিচার ব্যবসায়ী হারুন খন্দকার, মুদি ব্যবসায়ী নাসির হোসেন, রাজেদ আলী, কামাল ব্যাপারী, নুরুল ইসলাম, হাসান আলী ও আবুল মোল্লা।
স্থানীয় সূত্র জানায়, বুধবার দিবাগত রাত ৩টার দিকে অগ্নিকান্ড সংঘটিত হলে তা মুহূর্তেই ছড়িয়ে পড়ে। এসময় একে একে একটি ফার্নিচার দোকানসহ সাতটি দোকান এবং দোকানে থাকা মূল্যবান জিনিসপত্র পুড়ে ছাই হয়ে যায়। খবর পেয়ে রাজবাড়ী ও ফরিদপুর থেকে দমকল বাহিনী ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করে।
অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ডিজিটাল খন্দকার ফার্নিচারের মালিক হারুন খন্দকার জানান, রাত তিনটার দিকে তিনি মোবাইল ফোনে আগুন লাগার কথা জানতে পারেন। তার দোকানে ৩০ লক্ষ টাকার ফার্নিচার ও ফার্নিচার তৈরির আরো ৩০ লক্ষ টাকার সরঞ্জাম ছিল। যার পুরোটাই আগুনে পুড়ে গেছে।
রাজবাড়ীর ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মাজহারুল ইসলাম জানান, অগ্নিকান্ডের খবর পেয়ে রাজবাড়ী এবং ফরিদপুরের দুটি ইউনিট পাঁচ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। বৈদ্যুতিক শট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

রাজবাড়ীতে ভয়াবহ অগ্নিকান্ডে ৭ ব্যবসা প্রতিষ্ঠান ভস্মিভূত ॥ কোটি টাকার ক্ষয়ক্ষতি

প্রকাশের সময় : ০৬:০৯:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ ফেব্রুয়ারী ২০১৭