রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
১ কোটি টাকার বিলাসবহুল কামরায় কেটি পেরি ও জাস্টিন ট্রুডো, ভাইরাল ছবি ১০ হাজার রান, ৩৪ সেঞ্চুরির রেকর্ড—পাকিস্তানের ক্রিকেটে একাই এক ইতিহাস ইউনিস খান রিয়াল হারলে সেটাই সবচেয়ে বড় খবর, গল্প বানানোর দরকার নেই: মরিনিও ভিডিও নির্মাতাদের জন্য নতুন সুবিধা আনল এক্স আকাশের হেলমেলেটে জোড়া আঘাত, ভারতের প্রথম কনকাশন বদলি প্রসিধ ‘নারীদের খেলাধুলায় বড় বাধা মানসিকতা’ মুশফিকুর রহিম: কানটুপি পরা সেই কিশোর থেকে টেস্টের অনুপ্রেরণা বেলিংহ্যামের লাল কার্ড, আলাভেসের কাছে হারল রিয়াল এআইয়ের কারণে এনক্রিপশন প্রযুক্তির নিরপত্তা কি অকার্যকর হয়ে যাচ্ছে ‘তোকে ঢাকা শহরের যেখানেই পাব, গুলি করব’—কায়সারের ধাওয়ায় প্রাণভয় ছোট মুন্নার

১০ হাজার রান, ৩৪ সেঞ্চুরির রেকর্ড—পাকিস্তানের ক্রিকেটে একাই এক ইতিহাস ইউনিস খান

স্পোর্টস ডেস্ক
  • প্রকাশের সময় : ১১:৪৫:৪১ পূর্বাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬
  • / 4
১০ হাজার রান, ৩৪ সেঞ্চুরির রেকর্ড—পাকিস্তানের ক্রিকেটে একাই এক ইতিহাস ইউনিস খান
📌 এক নজরে মূল তথ্য:

  • আজ ৪৯ বছরে পা দিলেন ইউনিস খান।
  • ১৯৭৭ সালের ২৯ নভেম্বর পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশের মারদানে জন্ম ইউনিস খানের।

জনতার আদালত স্পোর্টস ডেস্ক — ২৯ নভেম্বর ২০২৬। আজ ৪৯ বছরে পা দিলেন ইউনিস খান।পাকিস্তানের ক্রিকেটে অনেক কিংবদন্তি এসেছেন। কেউ গতির ঝড় তুলেছেন, কেউ সুইংয়ে ব্যাটসম্যানদের নাচিয়েছেন, কেউবা ব্যাট হাতে শাসন করেছেন বিশ্ব ক্রিকেট। কিন্তু ধৈর্য, লড়াই আর ধারাবাহিকতার যে দৃষ্টান্ত ইউনিস খান রেখে গেছেন, তা সত্যিই বিরল।আন্তর্জাতিক ক্রিকেট ছেড়েছেন ২০১৭ সালে। কিন্তু ক্রিকেটের রেকর্ড বইয়ে এখনো তাঁর নাম আলাদা করে লেখা। পাকিস্তানের হয়ে টেস্টে ১০ হাজার রান করা প্রথম এবং এখন পর্যন্ত একমাত্র ব্যাটসম্যান তিনি। শুধু এই পরিচয়েই কি তাঁকে চেনা যায়? না। ইউনিস খানের গল্পটা আসলে আরও বড়।

মাঠের উত্তাপ ও গুরুত্বপূর্ণ মুহূর্ত

১৯৭৭ সালের ২৯ নভেম্বর পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশের মারদানে জন্ম ইউনিস খানের। ছয় ভাই ও তিন বোনের মধ্যে সবার ছোট। দ্বিতীয় শ্রেণিতে পড়ার সময় বাবার চাকরির সুবাদে পরিবার চলে আসে করাচিতে। ক্রিকেটের সঙ্গে তাঁর পরিচয় অবশ্য পারিবারিক সূত্রেই। বড় ভাই শামশেদ খান ক্লাব পর্যায়ে ক্রিকেট খেলতেন। বাড়িতে পড়ে থাকত ব্যাট, প্যাড, বলসহ ক্রিকেটের নানা সরঞ্জাম। সেগুলো দেখেই পাড়ার কয়েকজন ছেলেকে নিয়ে টেপ টেনিস ক্রিকেটের দল গড়েন ইউনিস।সেখান থেকে ক্রিকেট বলের সঙ্গে পরিচয়। এরপর করাচির মালির জিমখানায় যোগ দেওয়া। রশিদ লতিফ ও তারিক আলমের মতো ক্রিকেটারদের সান্নিধ্য তাঁর ক্রিকেটীয় দক্ষতা বাড়াতে বড় ভূমিকা রাখে। ছোট্ট সেই ছেলেটি একদিন পাকিস্তানের ক্রিকেট ইতিহাসে নিজের নাম লিখবেন, তখন কে জানত!

২০০০ সালে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট অভিষেক। প্রথম ইনিংসে খুব বেশি কিছু করার সুযোগ হয়নি। কিন্তু দ্বিতীয় ইনিংসেই ১০৭ রানের সেঞ্চুরি। পাকিস্তান ম্যাচটি হেরেছিল ২ উইকেটে। তবে নিজের আগমনী বার্তা দিয়ে দিয়েছিলেন ইউনিস। এরপর একের পর এক ইনিংস। রান, সেঞ্চুরি, রেকর্ড। আর ক্রমেই পাকিস্তানের ব্যাটিংয়ের অন্যতম নির্ভরতার নাম হয়ে ওঠা।

ইউনিস খানের সবচেয়ে বড় কীর্তি টেস্ট ক্রিকেটে ১০ হাজার রানের মাইলফলক। পাকিস্তানের প্রথম এবং এখন পর্যন্ত একমাত্র ব্যাটসম্যান হিসেবে এই কীর্তি গড়েছেন তিনি।১১৮ টেস্টে ১০ হাজার ৯৯ রান। ব্যাটিং গড় ৫২.০৫। সেঞ্চুরি ৩৪টি, হাফ সেঞ্চুরি ৩৩টি। পাকিস্তানের আর কোনো ব্যাটসম্যান টেস্টে তাঁর চেয়ে বেশি সেঞ্চুরি করতে পারেননি।তবে ইউনিসের শ্রেষ্ঠত্ব শুধু পরিসংখ্যানে নয়। বিশ্বের নানা প্রান্তে, নানা কন্ডিশনে রান করার অসাধারণ ক্ষমতা ছিল তাঁর। ১১টি ভিন্ন দেশে সেঞ্চুরি করেছেন। ২০০৯ সালে শ্রীলঙ্কার বিপক্ষে খেলেছেন ৩১৩ রানের ট্রিপল সেঞ্চুরি। ব্যাটসম্যান হিসেবে তাঁর সবচেয়ে বড় পরিচয় সম্ভবত এটাই, পরিস্থিতি যত কঠিনই হোক, ইউনিসের ওপর ভরসা করা যেত।

কৌশল ও দলগত বিশ্লেষণ

টেস্ট ক্রিকেটে চতুর্থ ইনিংস ব্যাটসম্যানদের জন্য কঠিনতম পরীক্ষা। পিচ ভাঙতে থাকে, বল ঘুরতে শুরু করে, বাউন্স হয়ে ওঠে অনিশ্চিত। রান তাড়া করার চাপ তো আছেই।কিন্তু এই কঠিন পরীক্ষাতেই ইউনিস ছিলেন অন্য রকম। চতুর্থ ইনিংসে তাঁর পাঁচটি টেস্ট সেঞ্চুরি। টেস্ট ইতিহাসে যৌথভাবে সর্বোচ্চ। একই সংখ্যক সেঞ্চুরি আছে নিউজিল্যান্ডের কেইন উইলিয়ামসনেরও।স্পিনের বিপক্ষে সুইপ শট খেলার অসাধারণ দক্ষতা ছিল ইউনিসের। দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি এবি ডি ভিলিয়ার্সও তাঁর সুইপ খেলার কৌশল দেখে শেখার কথা বলেছেন।সুইপ শটের প্রতি তাঁর আত্মবিশ্বাস কতটা ছিল, দুটি ঘটনা দেখলেই বোঝা যায়। ক্যারিয়ারের একমাত্র ট্রিপল সেঞ্চুরিতে পৌঁছেছেন রিভার্স সুইপ খেলে। আর টেস্টে ১০ হাজার রানের ক্লাবে ঢুকেছেন সুইপ শট খেলেই! ব্যাটসম্যানরা সাধারণত মাইলফলকের কাছে গিয়ে একটু সাবধানী হয়ে যান। ইউনিস সেখানে নিজের প্রিয় শটটাই খেলেছেন।

টেস্ট ক্রিকেটে অসাধারণ ব্যাটসম্যান হলেও ইউনিসের অধিনায়কত্বের গল্পটাও কম রোমাঞ্চকর নয়। ২০০৯ সালে তাঁর নেতৃত্বেই প্রথমবার টি-টুয়েন্টি বিশ্বকাপ জেতে পাকিস্তান। লর্ডসে ফাইনালে শ্রীলঙ্কাকে হারিয়ে শিরোপা জিতেছিল দলটি। সেই সময় পাকিস্তান ক্রিকেটের পরিস্থিতি মোটেও স্বস্তির ছিল না। ২০০৭ বিশ্বকাপে ব্যর্থতা, কোচ বব উলমারের মৃত্যু, দেশের নিরাপত্তা পরিস্থিতি—সব মিলিয়ে দলটির ওপর চাপ ছিল প্রচণ্ড। এমন পরিস্থিতিতে দলকে এক সুতোয় বেঁধে বিশ্ব চ্যাম্পিয়ন করা ছিল বড় কৃতিত্ব। আজও পাকিস্তানের সর্বশেষ বিশ্বকাপজয়ী অধিনায়ক ইউনিস খান।

টেন্ডুলকার, ইনজামাম, আফ্রিদি থেকে ডু প্লেসি: বল টেম্পারিংয়ে কী শাস্তি হয়েছিল তাঁদের

তথ্যসূত্র ও সম্পাদকীয় পর্যালোচনা: সংশ্লিষ্ট সংস্থা, প্রেস বিজ্ঞপ্তি ও দায়িত্বশীল সংবাদ মাধ্যমের নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে দৈনিক জনতার আদালত সম্পাদকীয় বিভাগ কর্তৃক যাচাইপূর্বক সম্পাদিত।
Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

১০ হাজার রান, ৩৪ সেঞ্চুরির রেকর্ড—পাকিস্তানের ক্রিকেটে একাই এক ইতিহাস ইউনিস খান

প্রকাশের সময় : ১১:৪৫:৪১ পূর্বাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬