শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
বোচাগঞ্জে প্রমিলা ফুটবল ম্যাচে ৫-০ গোলে জয়ী মহেশপুরের আশার আলো টেস্টে বাংলাদেশের রেকর্ডের রাজা মুশফিক, বিদায়ের আগে যত কীর্তি জেন–জি ও জেন–আলফারা ২০২৬ সালে অনলাইনে যেসব শব্দ জনপ্রিয় করেছে রোহিতের ‘ডেপুটি’ হতে রাজি হননি বুমরা, অভিমান নাকি অন্য কোনো কারণ আগের দুবার ফেসবুকে, এবার তামিম দিলেন মুশফিকের অবসরের ঘোষণা ইংল্যান্ডের বিপক্ষে মিরপুর টেস্ট খেলে অবসর নেবেন মুশফিক একের পর এক মামলার পর, এবার তিশার পাল্টা মামলা— শেষটা কোথায় ঝিনাইদহে নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে আইনজীবী ফোরামের মানববন্ধন রাজার অবিশ্বাস্য রানআউট মিস, চলছে বিতর্ক ধামইরহাটে দুই অবৈধ ইটভাটাকে ২ লাখ টাকা জরিমানা

জেন–জি ও জেন–আলফারা ২০২৬ সালে অনলাইনে যেসব শব্দ জনপ্রিয় করেছে

মামুন হোসেন
  • প্রকাশের সময় : ০৭:৪৫:২৩ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
  • / 7
জেন–জি ও জেন–আলফারা ২০২৬ সালে অনলাইনে যেসব শব্দ জনপ্রিয় করেছে
📌 এক নজরে মূল তথ্য:

  • ১৯৯৭ থেকে ২০১২ সালের ভেতর যাদের জন্ম, তারাই হলো জেন–জি বা জেনারেশন জেড নামে পরিচিত।
  • কোনো ব্যক্তির অরা বলতে তার আবহ, আত্মবিশ্বাস এবং সে কতটা কুল বা আকর্ষণীয়, তা বোঝায়।

মামুন হোসেন, টেক ডেস্ক — ১৯৯৭ থেকে ২০১২ সালের ভেতর যাদের জন্ম, তারাই হলো জেন–জি বা জেনারেশন জেড নামে পরিচিত। অপর দিকে ২০১২ সালের পর জন্ম নেওয়া প্রজন্মকে বলা হয় জেনারেশন আলফা বা জেন–আলফা। এই দুই প্রজন্মের ব্যবহৃত বেশ কিছু শব্দ ২০২৬ সালে অনলাইনে জনপ্রিয়তা পেয়েছে। অনলাইনের বিভিন্ন ফোরামে এসব শব্দ নিয়মিত ব্যবহারের কারণে সমকালীন সংস্কৃতিতেও জায়গা করে নিয়েছে। ২০২৬ সালে জেন–জি ও জেন–আলফাদের মাধ্যমে অনলাইনে ট্রেন্ডিংয়ে থাকা ১০টি শব্দ ও সেগুলোর অর্থ জেনে নেওয়া যাক।

বাজারের সমীকরণ ও প্রতিযোগিতা

কোনো ব্যক্তির অরা বলতে তার আবহ, আত্মবিশ্বাস এবং সে কতটা কুল বা আকর্ষণীয়, তা বোঝায়। অরা পয়েন্টস হলো এটি পরিমাপের একটি মজার উপায়। দারুণ কিছু করলে অরা পয়েন্ট বাড়ে, আর বিব্রতকর বা বোকামিপূর্ণ কিছু করলে পয়েন্ট কমে যায়। একইভাবে কেউ যখন কুল হওয়ার জন্য অতিরিক্ত চেষ্টা করে, তখন তাকে অরা ফার্মিং বলা হয়।

মগিং শব্দটির উৎপত্তি ম্যানোস্ফিয়ার বা পুরুষকেন্দ্রিক অনলাইন গোষ্ঠীর এএমওজি বা কোনো দলের আলফা পুরুষকে বোঝানোর শব্দ থেকে। তবে বর্তমানে এর অর্থ বিস্তৃত হয়েছে। এখন চেহারা, স্টাইল বা আত্মবিশ্বাসের দিক থেকে কেউ অন্য কাউকে বা কোনো কিছুকে ছাপিয়ে গেলে বা ছাড়িয়ে গেলে তা বোঝাতে শব্দটি ব্যবহৃত হয়। ভাষাবিদ ও অভিধানপ্রণেতা গ্র্যান্ট ব্যারেট জানিয়েছেন, এই শব্দ তার মূল গোষ্ঠী ছাড়িয়ে ছড়িয়ে পড়েছে। মানুষ এর পেছনের ইতিহাস না জেনেই তা ব্যবহার করছে।

হুইমজি কেবল একটি শব্দ নয়, এটি একটি জীবনধারা। সাধারণ গ্রাম্য পরিবেশের মতো বেঁচে থাকা ও দৈনন্দিন জীবনকে রোমান্টিক করে দেখার আশাবাদী প্রবণতায় কৌতুকপূর্ণ ও খেয়ালি আচরণের প্রকাশ ঘটছে এই শব্দে। উজ্জ্বল রঙের পোশাক পরা, স্ক্রিন ছেড়ে বুননের মতো ঐতিহ্যবাহী কারুশিল্পের পোশাক পরাকে এই আচরণ বলা হয়। জেন–জি মূলত মিলেনিয়ালদের ইতিবাচকতার ধারণায় নিজেদের ছোঁয়া দিয়েছে এই শব্দের মাধ্যমে।

প্রযুক্তিপ্রেমীদের প্রতিক্রিয়া ও মূল্যায়ন

আত্মোন্নয়ন বা নিজেকে নিখুঁত করার নেশার এই সময়ে ম্যাক্সিমাইজিংয়ের সংক্ষিপ্ত রূপ হিসেবে ‘–ম্যাক্সিং’ প্রত্যয়টি প্রায় যেকোনো শব্দের সঙ্গেই যুক্ত হচ্ছে। যেমন লুকস–ম্যাক্সিং, স্লিপ–ম্যাক্সিং, প্রোটিন–ম্যাক্সিং বা ফাইবার–ম্যাক্সিং। ডিকশনারি ডটকম এই শব্দকে তাদের বর্ষসেরা শব্দ ঘোষণা করেছে, যার অর্থ কোনো কিছু সর্বোচ্চ মাত্রায় করা বা যতটা সম্ভব উন্নত করা।

কৃত্রিম বুদ্ধিমত্তার উত্থান নিয়ে তরুণদের উদ্বেগের কারণে এআই দিয়ে তৈরি কনটেন্ট বোঝাতে বেশ কিছু অবমাননাকর শব্দ তৈরি হয়েছে, যার শীর্ষে রয়েছে স্লপ। তরল ও খাদ্যের বর্জ্য বোঝানো প্রচলিত অর্থের মতোই এখানে স্লপ বলতে এআই–নির্মিত নিম্নমানের ছবি ও ভিডিও বোঝানো হয়। অনেক ব্যবহারকারী এখন স্লপ–মুক্ত সামাজিক যোগাযোগমাধ্যমের দাবি তুলছেন। একইভাবে স্লোপাগান্ডা স্লপ ও প্রোপাগান্ডার সমন্বয়ে তৈরি। এসব শব্দ জেনারেটিভ এআইয়ের তৈরি নিম্নমানের অপপ্রচার বোঝায়, যার আপেক্ষিক ব্যবহার ২০২৬ সালে ১ হাজার ৩০০ শতাংশ পর্যন্ত বেড়েছে।

গ্র্যান্ট ব্যারেটের মতে, স্লাজ অনেকটা স্লপের কাছাকাছি হলেও দুটি এক নয়। একই স্ক্রিনে একাধিক ভিডিও বা উপাদান একসঙ্গে চালানো। যেমন কোনো কথ্য গল্পের পাশাপাশি গেমপ্লে ও চোখে প্রশান্তি দেয়—এমন কোনো দৃশ্য দেখানো ভিডিও বোঝাতে স্লাজ ব্যবহৃত হয়। এর মূল বৈশিষ্ট্য হলো আসক্তি তৈরি করে দর্শককে দীর্ঘক্ষণ স্ক্রিনে আটকে রাখা।

তথ্যসূত্র ও সম্পাদকীয় পর্যালোচনা: সংশ্লিষ্ট সংস্থা, প্রেস বিজ্ঞপ্তি ও দায়িত্বশীল সংবাদ মাধ্যমের নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে দৈনিক জনতার আদালত সম্পাদকীয় বিভাগ কর্তৃক যাচাইপূর্বক সম্পাদিত।
Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

জেন–জি ও জেন–আলফারা ২০২৬ সালে অনলাইনে যেসব শব্দ জনপ্রিয় করেছে

প্রকাশের সময় : ০৭:৪৫:২৩ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬