শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
ঝিনাইদহে নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে আইনজীবী ফোরামের মানববন্ধন রাজার অবিশ্বাস্য রানআউট মিস, চলছে বিতর্ক ধামইরহাটে দুই অবৈধ ইটভাটাকে ২ লাখ টাকা জরিমানা উৎসবমুখর পরিবেশে চট্টগ্রামে শুরু বিশ্ববিদ্যালয়ছাত্রদের ফুটবল–লড়াই টেস্ট চুক্তি থেকে বাদ পড়ে লাল বলে ফাটাফাটি আফ্রিদি, ৪ ম্যাচে ২৭ উইকেট আওয়ামী লীগের ১৫ বছরে পাচার হয়েছে ২৮ লাখ কোটি টাকা: রাষ্ট্রপতি আবারও পেছাল এসএ গেমস, নতুন সূচি আগামী সেপ্টেম্বরে মাঠে ও মাঠের বাইরে হামজা আমার অনুপ্রেরণা: ফারহান বিপিও ও আইটিইএস খাতে ১০ শতাংশ নগদ প্রণোদনার প্রস্তাব বাক্কোর শেয়ার করা এআই-চ্যাট ও মেমোরি, আপনার কথোপকথন কতটা নিরাপদ

ঝিনাইদহে নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে আইনজীবী ফোরামের মানববন্ধন

একরামুল ইসলাম তুষার, কালীগঞ্জ
  • প্রকাশের সময় : ০৫:০৭:২৯ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
  • / 10

দেশব্যাপী আওয়ামী লীগ ও দলটির সহযোগীদের বিরুদ্ধে নৈরাজ্য, অগ্নিসংযোগ, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ তুলে ঝিনাইদহে মানববন্ধন করেছে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম।

শনিবার (২৮ নভেম্বর) সকাল ১১টায় ঝিনাইদহে এ কর্মসূচি পালন করা হয়। এতে জেলা বিএনপির সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট আব্দুল মজিদ, সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, সদর উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট কামাল আজাদ পান্নু, আনোয়ারুল ইসলাম বাদশা ও অ্যাডভোকেট লাকীসহ বিভিন্ন পেশার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, দেশব্যাপী আওয়ামী লীগ ও তাদের সহযোগীরা অগ্নিসংযোগ, ভাঙচুর ও লুটপাটের মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টির চেষ্টা করছে। ভারত ও দেশের অভ্যন্তরে আত্মগোপনে থেকে দেশের মানুষের ক্ষতি করার অপতৎপরতা কোনোভাবেই বরদাশত করা হবে না বলেও মন্তব্য করেন তাঁরা।

বক্তারা এসব অপতৎপরতা বন্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে প্রতিবাদ গড়ে তোলার আহ্বান জানান।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

ঝিনাইদহে নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে আইনজীবী ফোরামের মানববন্ধন

প্রকাশের সময় : ০৫:০৭:২৯ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬