শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
এআইনির্ভর টিভি চ্যানেল আনছে গুগল, অনুষ্ঠানের প্রধান চরিত্রে দেখা যাবে নিজেকে কিরণের প্রশ্নের মুখে মেয়ারের নিয়োগের ব্যাখ্যা দিলেন তাবিথ দাবা, বই আর নব্বই দশকের মন নিয়ে বার্সায় ‘আরেক রাফিনিয়া’ আট দিনের মধ্যে সরকার গঠনের প্রতিশ্রুতি আইজেনকোটের মেসিও ইন্টার মায়ামির বিদায় ঠেকাতে পারলেন না ৫০ ওভার খেলার সংগ্রাম, ওপেনিংয়ে ‘এক্সপেরিমেন্ট’—দক্ষিণ আফ্রিকায় কী অপেক্ষা করছে বাংলাদেশের সেই গারনাচো এখন ১২ জনের বদলি দলেও জায়গা পান না বৈদ্যুতিক গাড়ির চাকার যত্নে যে ৭টি বিষয় খেয়াল রাখতে হবে ৮৭ হাজার কোটি টাকার মালিক! অভিনেতা থেকে প্রযুক্তি–দুনিয়ার ধনকুবের মেসির ভোট পেয়েছিলেন রিয়াল মাদ্রিদের এক খেলোয়াড়, রোনালদোর ভোট পেয়েছিলেন বার্সেলোনার একজন

কিরণের প্রশ্নের মুখে মেয়ারের নিয়োগের ব্যাখ্যা দিলেন তাবিথ

স্পোর্টস ডেস্ক
  • প্রকাশের সময় : ১১:০০:৩৯ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
  • / 3
কিরণের প্রশ্নের মুখে মেয়ারের নিয়োগের ব্যাখ্যা দিলেন তাবিথ
📌 এক নজরে মূল তথ্য:

  • বাংলাদেশ নারী ফুটবল দলের নতুন কোচ এরিক মেয়ারের নিয়োগ নিয়ে খোদ ফেডারেশনের ভেতর থেকেই উঠেছে প্রশ্ন।
  • বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতির দাবি, পিটার বাটলারের হঠাৎ অসুস্থতা, হাতে সময়ের স্বল্পতা এবং আগের কোচের খেলার ধরন ধরে রাখার প্রয়োজনেই ফরাসি কোচ মেয়ারের ওপর আস্থা রেখেছে বাফুফে।

জনতার আদালত স্পোর্টস ডেস্ক — বাংলাদেশ নারী ফুটবল দলের নতুন কোচ এরিক মেয়ারের নিয়োগ নিয়ে খোদ ফেডারেশনের ভেতর থেকেই উঠেছে প্রশ্ন। নারী উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ জানিয়েছেন, তার কাছে পাঠানো তিনজন কোচের জীবনবৃত্তান্তের কাউকেই জাতীয় দলের জন্য উপযুক্ত মনে হয়নি। এমনকি মেয়ারের নিয়োগের ব্যাখ্যা জানতে সাংবাদিকদের বাফুফে সভাপতির কাছে যাওয়ার পরামর্শও দিয়েছেন তিনি। এবার সেই ব্যাখ্যাই দিলেন তাবিথ আউয়াল।

খেলার মোড় ঘোরানো মুহূর্তসমূহ

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতির দাবি, পিটার বাটলারের হঠাৎ অসুস্থতা, হাতে সময়ের স্বল্পতা এবং আগের কোচের খেলার ধরন ধরে রাখার প্রয়োজনেই ফরাসি কোচ মেয়ারের ওপর আস্থা রেখেছে বাফুফে। তবে কিরণের বক্তব্যে ফেডারেশনের শীর্ষ কর্মকর্তাদের মধ্যে সমন্বয়হীনতার যে প্রশ্ন উঠেছে, তা মানতে নারাজ সভাপতি।

আগামী ১ ও ৫ ডিসেম্বর সিঙ্গাপুরের বিপক্ষে দুটি ফিফা প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ নারী ফুটবল দল। সেই দুই ম্যাচের জন্য অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে মেয়ারে। কিন্তু দায়িত্ব নেওয়ার আগেই তার যোগ্যতা ও নিয়োগপ্রক্রিয়া নিয়ে বিতর্ক তৈরি হয়েছে।

বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে বাফুফের নারী উইংয়ের চেয়ারম্যান কিরণ জানান, টেকনিক্যাল বিভাগ থেকে তার কাছে তিনজন কোচের জীবনবৃত্তান্ত পাঠানো হয়েছিল। সেগুলো পর্যালোচনা করে কাউকেই জাতীয় দলের জন্য উপযুক্ত মনে হয়নি তার।

খেলোয়াড়দের পারফরম্যান্স ও পরিসংখ্যান

মেয়ারের নিয়োগের বিষয়ে আরও জানতে চাইলে সাংবাদিকদের বাফুফে সভাপতি তাবিথ আউয়ালের সঙ্গে কথা বলার পরামর্শ দেন কিরণ।

এরপর শুক্রবার বিদেশ থেকে দ্য ডেইলি স্টারকে নিয়োগের পেছনের পরিস্থিতি ব্যাখ্যা করেন বাফুফে সভাপতি, ‘পিটারের শারীরিক অবস্থার হঠাৎ অবনতিতে আমরা হতবাক হয়ে গিয়েছিলাম। পিটারের সঙ্গে কথা বলার পর সিদ্ধান্ত নিই, শুধু সিঙ্গাপুরের ম্যাচ দুটির জন্য একজন অন্তর্বর্তীকালীন কোচ নিয়োগ দেওয়া হবে।’

কোচ নিয়োগের সিদ্ধান্ত নিতে গিয়ে সময়ের চাপও ছিল বলে জানিয়েছেন তাবিথ, ‘ম্যাচের তখন মাত্র তিন সপ্তাহ বাকি ছিল। নারী উইং কিংবা টেকনিক্যাল বিভাগ থেকে কোনো কোচের সুপারিশও আসেনি। তাই আমরা এরিক মেয়ারকে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নিই। সময়, তাঁর প্রাপ্যতা এবং পিটারের খেলার ধরনের সঙ্গে সামঞ্জস্যের বিষয়গুলো বিবেচনা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

তথ্যসূত্র ও সম্পাদকীয় পর্যালোচনা: সংশ্লিষ্ট সংস্থা, প্রেস বিজ্ঞপ্তি ও দায়িত্বশীল সংবাদ মাধ্যমের নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে দৈনিক জনতার আদালত সম্পাদকীয় বিভাগ কর্তৃক যাচাইপূর্বক সম্পাদিত।
Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

কিরণের প্রশ্নের মুখে মেয়ারের নিয়োগের ব্যাখ্যা দিলেন তাবিথ

প্রকাশের সময় : ১১:০০:৩৯ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬