বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:

তানজিদ-মুমিনুলের উইকেট বিলিয়ে দেয়ার পর টিকলেন না রবিনও

স্পোর্টস ডেস্ক
  • প্রকাশের সময় : ০৪:৩১:০৩ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
  • / 3
তানজিদ-মুমিনুলের উইকেট বিলিয়ে দেয়ার পর টিকলেন না রবিনও
📌 এক নজরে মূল তথ্য:

  • শুরুটা হয়েছিল ভালো, এমনকি ২৪ বছরের রেকর্ড ভেঙে দক্ষিণ আফ্রিকার মাঠে সেরা উদ্বোধনী জুটি পেয়েছিল বাংলাদেশ।
  • সেঞ্চুরিয়ন টেস্টের তৃতীয় দিনের লাঞ্চ বিরতি পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেটে  ১০৯ রান।

জনতার আদালত স্পোর্টস ডেস্ক — শুরুটা হয়েছিল ভালো, এমনকি ২৪ বছরের রেকর্ড ভেঙে দক্ষিণ আফ্রিকার মাঠে সেরা উদ্বোধনী জুটি পেয়েছিল বাংলাদেশ। কিন্তু সেটা টেনে নেওয়া গেল না। আলগা শটে বিদায় নিলেন তানজিদ হাসান তামিম আর মুমিনুল হক। পরে থামলেন মাহফিজুল ইসলাম রবিনও।

ম্যাচের চালচিত্র ও কৌশলগত লড়াই

সেঞ্চুরিয়ন টেস্টের তৃতীয় দিনের লাঞ্চ বিরতি পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেটে  ১০৯ রান। ইনিংস হার এড়াতে এখনো চাই ২৯৪ রান ৭৮ রানে ৩ উইকেট পড়ার পর প্রতিরোধ গড়ে ক্রিজে আছেন নাজমুল হোসেন শান্ত ও তাওহিদ হৃদয়। শান্ত  ও হৃদয়  করে ক্রিজে আছেন।

২০০২ সালে পচেফস্ট্রমে হান্নান সরকার আর আল-শাহরিয়ার রোকন মিলে গড়েছিলেন ৫২ রানের উদ্বোধনী জুটি। দক্ষিণ আফ্রিকায় সেটাই ছিল বাংলাদেশের সেরা জুটি। এতে বোঝা যায় কতটা ভুগেছেন বাংলাদেশের ওপেনাররা।

এবার সেই জুটি ভেঙে ৫৮ রানের জুটি পেয়ে যান তানজিদ আর মাহফিজুল ইসলাম রবিন। রবিন ২২ রানে ক্যাচ দিয়েও বাঁচেন একবার। শুরুতে সতর্ক থাকা তানজিদ পরে ডানা মেলার চেষ্টায় ছিলেন। কাগিসো রাবাদা, মার্কো ইয়ানসেনকে সামলে নিলেও ভিয়ান মুল্ডারের নিরীহ এক বলে দেন আত্মাহুতি। আউট হন ২৯ করে। জোহানেসবার্গে প্রথম ইনিংসে ফিফটি করেছিলেন। তবে এরপর টানা ব্যর্থতা। ৪ ইনিংসে ২৫.৭৫ গড়ে ১০৩ রান করলেন তিনি। একজন ওপেনারের কাছ থেকে এ রকম গড় প্রত্যাশিত নয়।

পরবর্তী সমীকরণ ও ড্রেসিংরুম প্রতিক্রিয়া

অফ স্টাম্পের অনেক বাইরের বল তাড়া করে ক্যাচ দেন কিপারের হাতে। দক্ষিণ আফ্রিকায় দুঃসহ অভিজ্ঞতা লম্বা করে খানিক পর মুল্ডারের শিকার মুমিনুলও। লেগ স্টাম্পের বাইরের বল গ্লাভস ছুঁইয়ে তিনি হাঁটা ধরেন। প্রথম ইনিংসে ১৯ করতে পারলেও এবার ফেরেন খালি হাতে।

দক্ষিণ আফ্রিকা সফরে এটা তার দ্বিতীয় শূন্য। প্রথম টেস্টে জোহানেসবার্গে আউট হয়েছিলেন ০ ও ১ রানে। চার ইনিংস মিলিয়ে বাংলাদেশের এই টপ অর্ডার ব্যাটার করতে পারলেন মোটে ২০ রান।

রবিন ২২ রানে জীবন পেয়ে প্রথম ফিফটির দিকে এগুচ্ছিলেন। কিন্তু ইয়ানসেনের ভেতরে ঢোকা বলে এলবিডব্লিউ হয়ে থামে তার ৩৮ রানের ইনিংস। রিভিউ নিয়েও আম্পায়ার্স কলে রক্ষা মেলেনি তরুণ ওপেনারের।

তথ্যসূত্র ও সম্পাদকীয় পর্যালোচনা: সংশ্লিষ্ট সংস্থা, প্রেস বিজ্ঞপ্তি ও দায়িত্বশীল সংবাদ মাধ্যমের নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে দৈনিক জনতার আদালত সম্পাদকীয় বিভাগ কর্তৃক যাচাইপূর্বক সম্পাদিত।
Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

তানজিদ-মুমিনুলের উইকেট বিলিয়ে দেয়ার পর টিকলেন না রবিনও

প্রকাশের সময় : ০৪:৩১:০৩ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬