বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
মান্দায় ৪৮ লিটার চোলাই মদ তৈরির উপাদানসহ আটক ১ কালুখালীতে অবৈধ জাল ও ক্ষতিকর পদ্ধতিতে মাছ শিকার বন্ধে সচেতনতামূলক সমাবেশ সিলেটে সাবেক এমপি বদির ছেলে-ভাইসহ গ্রেফতার ৪ বাংলাদেশের ওয়ানডে দলে এত বদল আরও এলোমেলো করে দেবে না তো নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: সমাজকল্যাণমন্ত্রী পোশাকশ্রমিক নিহতের গুজবে বিক্ষোভ, নিজের মৃত্যুর খবর শুনে থানায় হাজির নারী রমজানে ফলের দাম সহনীয় রাখতে খেজুর-আপেল-কমলার শুল্ক কমল আবারও সামরিক পোশাকে বিটিএসের ভি, কারণ কী? আওয়ামী লীগ আমলের সব মানবতাবিরোধী অপরাধের তদন্ত হবে : চিফ প্রসিকিউটর মজুরি বৃদ্ধির ঘোষণার পরও গাজীপুরে শ্রমিক বিক্ষোভ

বাংলাদেশের ওয়ানডে দলে এত বদল আরও এলোমেলো করে দেবে না তো

স্পোর্টস ডেস্ক
  • প্রকাশের সময় : ১২:৪৫:১২ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
  • / 3
বাংলাদেশের ওয়ানডে দলে এত বদল আরও এলোমেলো করে দেবে না তো
📌 এক নজরে মূল তথ্য:

  • ওয়ানডেতে বাংলাদেশ ভালো করতে পারছে না।
  • তাঁর দাবি, নতুন করে সুযোগ পাওয়া ক্রিকেটারদের নিয়ে বিশ্বকাপের জন্য পুলটা বড় হবে।

জনতার আদালত স্পোর্টস ডেস্ক — ওয়ানডেতে বাংলাদেশ ভালো করতে পারছে না। এশিয়া কাপ আর বিশ্বকাপও খুব বেশি দূরে নয়। কিছু বদল তাই আনতেই হতো। কিন্তু দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজের জন্য গত পরশু ঘোষিত দলে বদলটা বেশ বড়সড়ই হলো। সর্বশেষ ত্রিদেশীয় সিরিজের দল থেকে এই দলে আনা হয়েছে ছয়টি পরিবর্তন।যে ছয়জনকে দলে নেওয়া হয়েছে, তাদের সবাই এর আগে ওয়ানডে খেলেছেন। বাদ পড়ার পর মাঝের সময়ে ঘরোয়া ক্রিকেট কিংবা ‘এ’ দলে যে খুব আহামরি পারফরম্যান্স করেছেন, তা নয়। তার চেয়েও বড় প্রশ্ন, যাঁদের দলে নেওয়া হয়েছে তাঁরা সবাই কী বিশ্বকাপের পরিকল্পনায় আছেন?উত্তরে প্রধান নির্বাচক হবিবুল বাশার গতকাল বলেছেন, ‘সবাই আমাদের পরিকল্পনার অংশ। কাউকে দেখে বা অন্য কারও সঙ্গে তুলনা করে সিদ্ধান্ত নেওয়ার বিষয়টি বিশ্বকাপের ৬ মাস আগে আমরা বন্ধ করে দেব।’

খেলার মোড় ঘোরানো মুহূর্তসমূহ

তাঁর দাবি, নতুন করে সুযোগ পাওয়া ক্রিকেটারদের নিয়ে বিশ্বকাপের জন্য পুলটা বড় হবে। কিন্তু সেটি করতে গিয়ে পুরো ওয়ানডে দলই নতুন করে সাজাতে হচ্ছে। ৬ বদলের মধ্যে বোলিংয়ের দুটি বাধ্য হয়েই করা—হাসান মাহমুদ চোট আর বোলিং অ্যাকশন প্রশ্নবিদ্ধ হওয়ায় নেই আলিস আল ইসলাম।

বাকি চারটি বদলই ব্যাটিংয়ে। সর্বশেষ ৫ ইনিংসে একবারও আড়াই শ না পেরোতে পারা দলে এটা ছিল একরকম অবধারিতই। কিন্তু তা করতে গিয়ে মোটামুটি থিতু এমন ক্রিকেটারদেরও জায়গা বদলাতে হবে। পারভেজ হোসেনই সেটির সবচেয়ে বড় উদাহরণ।এমনিতে ওপেনার হলেও গত এক–দেড় বছর স্পিনের বিপক্ষে খেলতে পারেন, এই বিবেচনায় তাঁকে মিডল অর্ডারেই দেখা যাচ্ছিল। টি–টুয়েন্টিতে চার নম্বরে খেলছিলেন, গত অক্টোবরে আফগানিস্তানের বিপক্ষে ৯৬ বলে ৭০ রানের ইনিংসও খেলেন ৬ নম্বরে নেমে।

অথচ দক্ষিণ আফ্রিকায় তানজিদ হাসান ও মোহাম্মদ নাঈমের সঙ্গে ওপেনিংয়ের বিবেচনায় নেওয়া হয়েছে তাঁকে। প্রধান নির্বাচক সেটির ব্যাখ্যায় বলেছেন, ‘আমাদের লক্ষ্য ওপেনিংটা যেন একটা শক্ত ভিত্তির ওপর দাঁড়ায় এবং বারবার পরিবর্তন করতে না হয়। দেখি, এই পরিকল্পনাটা কাজে আসে কি না। যদি আসে, তাহলে হয়তো ওপেনিংয়ে একটা স্থায়ী সমাধান পাওয়া যাবে।’ওপেনিং সমস্যার সমাধানে ওয়ানডে দলে সুযোগ পাওয়া নাঈমের রেকর্ড অবশ্য খুব একটা আশা দেখাচ্ছে না। ৮ ওয়ানডেতে কোনো ফিফটি না পাওয়া এই ওপেনার করেছেন মাত্র ১০২ রান। তবে ঘরোয়া ক্রিকেটে তাঁর ব্যাটে রানের দেখা সব সময়ই মেলে, ভালো করেছেন সর্বশেষ ঢাকা প্রিমিয়ার লিগেও।

খেলোয়াড়দের পারফরম্যান্স ও পরিসংখ্যান

গত এক বছরে নাঈমের ব্যাটিং অনেক বদলে গেছে বলেও মনে হচ্ছে হাবিবুলের, ‘সে নিজেকে পরিবর্তন করার চেষ্টা করছে। কেউ পারেনি ভেবে তার জন্য আর চেষ্টাই করব না, বিষয়টা আমার কাছে ঠিক মনে হয় না।’

দলে ফেরা আরেক ব্যাটসম্যান ইয়াসির আলী যে খুব একটা বদলেছেন, সেই ছাপ অবশ্য ঘরোয়া ক্রিকেটে নেই। ওয়ানডেতে ১৫ ইনিংসে ১টি ফিফটি করা ইয়াসির সর্বশেষ ঢাকা প্রিমিয়ার লিগে ২০৭ রান করেছেন। তবে তিনি ব্যাট করেছেন দেড় শর বেশি স্ট্রাইক রেটে।ছয় নম্বরে মোসাদ্দেক হোসেনের জায়গায় সুযোগ করে দেওয়া হয়েছে জাকের আলীকে, ফিনিশিংয়ের দায়িত্ব দিয়ে। সেটিও তৈরি করেছে নতুন প্রশ্ন। অস্ট্রেলিয়ার বিপক্ষে চার বছর পর ওয়ানডেতে ফিরেই মোসাদ্দেক সিরিজ সেরা হয়েছিলেন। পরে জিম্বাবুয়ের বিপক্ষে এক সিরিজে ভালো না খেলাতেই আবার তাঁকে বাদ দিয়ে দেওয়া হলো। হাবিবুলের অবশ্য দাবি, মোসাদ্দেক এখনো তাঁদের পরিকল্পনাতে আছেন।দলে এত অদল–বদল নিয়ে নির্বাচকদের দর্শনটাও জানা গেল হাবিবুলের কথা থেকে, ‘নতুন করে চেষ্টা যেহেতু করতেই হবে, আগে নিজেকে প্রমাণ করেছে এমন কাউকে নিয়ে করাই ভালো।’

দক্ষিণ আফ্রিকা সিরিজের ওয়ানডে দল ঘোষণা, তিন বছর পর ফিরলেন ইয়াসির

তথ্যসূত্র ও সম্পাদকীয় পর্যালোচনা: সংশ্লিষ্ট সংস্থা, প্রেস বিজ্ঞপ্তি ও দায়িত্বশীল সংবাদ মাধ্যমের নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে দৈনিক জনতার আদালত সম্পাদকীয় বিভাগ কর্তৃক যাচাইপূর্বক সম্পাদিত।
Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

বাংলাদেশের ওয়ানডে দলে এত বদল আরও এলোমেলো করে দেবে না তো

প্রকাশের সময় : ১২:৪৫:১২ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬